সম্মেলনের জন্য মহানগর নাট্যমঞ্চ পাচ্ছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলনের জন্য মহানগর নাট্যমঞ্চ ব্যবহারের অনুমতি দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার নগরী পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে সকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে প্রতীকি পরিচ্ছন্ন অভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
তিনি জানান, বিএনপি তার কাছে মহানগর নাট্যমঞ্চ ব্যবহারের অনুমতি চেয়েছে।
সে সময় নগর পরিস্কার রাখতে রাজধানীবাসীকে সহযোগিতার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বিশ্বের সেরা শহরগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের কথাও জানান মন্ত্রী। তার এই প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






