চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সপ্তাহব্যাপী সেনা, নৌ ও বিমান সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

এসময় মিগ-২৯সহ বাংলাদেশ বিমান বাহিনীর ৬টি জঙ্গিবিমান প্যারেড স্কোয়ারের ওপর দিয়ে দর্শনীয় উড্ডয়ন প্রদর্শন করে এবং ছত্রীসেনাগণ প্যারেড স্কয়ারে সফলভাবে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রী প্রদর্শনীস্থলে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভেলিয়নসমূহ ঘুরে দেখেন এবং সমরাস্ত্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে স্টলসমূহ ও সমরাস্ত্রের পরিচিতিমূলক ব্রিফিং প্রদান করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের বিগত ১০ বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের উপর নির্মিত ৪টি পৃথক স্টল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে অনুষ্ঠিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপভোগ করেন।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, রাজধানীর সংসদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সচিবগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানগণ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Reneta

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর এলাকায় উদ্বোধন হওয়া এই সমরাস্ত্র প্রদর্শনী আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

অপরদিকে ৩০ মার্চ ২০১৯ তারিখ দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণের সাথে ঢাকা শহরের স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং ৩১ মার্চ ২০১৯ তারিখ দুপুর ১২টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সশস্ত্র বাহিনী সদস্যদের পরিবারবর্গ ও বাহিনীত্রয় কর্তৃক পরিচালিত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসমরাস্ত্র প্রদর্শনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২৮, ২০২৬

এক নজরে নকআউটে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT