চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনাময় বাংলা ই-বুক শিল্পের জন্য যা প্রয়োজন

ফজলে রাব�?বিফজলে রাব�?বি
১:৫২ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
মতামত
A A

কিছুদিন আগে সিডনি থেকে আমার নাতনি জানিয়েছিল যে তাদের বাড়ির কাছে একটি বইয়ের দোকান উঠে যাবার কারণে গুদাম খালি করার জন্য সস্তায় বই বিক্রি করে দিচ্ছে। এই ঘটনা এখন নৈমিত্তিক হয়ে গেছে। ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বড় দুটো বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। সম্ভবত এর বড় কারণ ই-বুক।

এদেশে বইয়ের এখন নানা সংস্করণ প্রকাশিত হয়, যেমন- শক্তমলাট সংস্করণ, বুক ক্লাব সংস্করণ, পেপারব্যাক সংস্করণ, অডিও সংস্করণ, বৃদ্ধদের জন্য বড় হরফ সংস্করণ ইত্যাদি। সম্প্রতি এসেছে ইলেক্ট্রনিক বুক বা ই-বুক সংস্করণ। ই-বুক এত সহজলভ্য ও সুলভ যে ইচ্ছা না থাকলেও পাতা উলটিয়ে দেখার জন্য অনেকে কিনে ফেলে। ফলে কাগজের বই যেখানে ১০টা বিক্রি হয় ই-বুক বিক্রি হয় ১০০টা।

বাংলা ই-বুকের সম্ভাবনা ছিল বিশাল, বিষয়টি নিয়ে হয়তো অনেকে চিন্তাভাবনা করছে। তবে যারা বাংলা বইয়ের প্রকাশক তারা তেমন গুরুত্বের সাথে চিন্তা করছেন বলে মনে হয় না। কারণ তারা সত্যিকারের প্রকাশক না। তবে একবার কেউ আরম্ভ করলে সকলে তখন তাকে নকল করে দৌড়াতে আরম্ভ করবে। বাংলা ই-বুকের বাজার সারা দুনিয়ায়, কারণ বিদেশে কয়েক কোটি বাংলাভাষী শিক্ষত মানুষ রয়েছে। তারা বই পড়ে, ইংরেজি বই পড়ে। তাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বাংলা বই সহজলভ্য হলে তারা বাংলা বই পড়ত। অথচ বাংলা বই সহজলভ্যতো নয়, দামও তুলনামূলক বেশি। দেশে যে বইয়ের দাম ৩০০/- টাকা সে বই কানাডায় ২০ ডলার মানে ১৪০০ টাকা। এই বইটি যদি আমাজনে ই-বুক হিসেবে পাওয়া যেত তাহলে বিশ্বের যেকোন দেশে থেকে অনেক কম দামে মাত্র ২ ডলারে কিনতে পারতাম। যদিও ২ডলার মানে প্রায় ১৩০ টাকা। তবু বিদেশে ২টাকার সমান, অনেক সস্তা; প্রায় বিনামূল্যে। এদেশে কাগুজে বইয়ের বাজার ছোট হয়ে আসছে, বড় হচ্ছে ই-বুকের বাজার।

বাংলাদেশে বাংলা বইয়ের বাজার থাকলেও পরিবেশক না থাকার করণে দেশের সর্বত্র পাওয়া যায় না। অল্প কপি, বেশি টাইটেল ও লেখকের পুঁজি দিয়ে বাংলাদেশের প্রকাশকগণ ভালোই আছেন। তাই তারা বেশি কপি বিক্রির ঝুঁকি নিতে চান না। এই কারণে আমাদের ৯৯% লেখক ভালো নেই। অন্যদিকে তাঁরা লজ্জায় এসব কথা বলতেও পারেন না।

কাগজের বইয়ের বাজার যত বড় তার চেয়ে সম্ভাব্য ই-বুকের বাজার হাজার গুণ বড়। এর সুবিধা এই যে এটা অনলাইনে পাঠানো যায়, অনলাইনে কেনা যায়। অনলাইনে অর্ডার ও টাকা নিয়ে আমাজন ডট কম সারা দুনিয়ায় বই সরবরাহের ব্যবসা আরম্ভ করেছিল। এখন উত্তর গোলার্ধের সকল ভাষার কাগজের বই ও ই-বুক তারা অনলাইনে বিক্রি করছে। কিন্তু দূঃখের বিষয় বাংলা তারা পারে না। তাদের কিন্ডেল বাংলা ফন্ট নিতে পারে না। বিশ্বের নানা দেশের নানা ভাষার ভাষার ই-বুক আছে, কিন্তু আমাজন বাংলা ই-বুক তৈরি করে না। বিনামূল্যে বাংলা পিডিএফ বই পাওয়া যায়, পড়া যায়। সেগুলো জনপ্রিয় বই বা ধর্মীয় বই। বিজ্ঞাপনের জন্য সেগুলো ছাড়া হয়। লেখকের তাতে কোন লাভ হয় না। আমাজন বাংলা গ্রহণ না করার কারণ সম্ভবত তাদের সমস্যা অনেকগুলো- ইউনিকোড ভিত্তিক স্ট্যান্ডর্ড কীবোর্ড লেআউটের অভাব, লেখকের সাথে প্রকাশকের চুক্তি না থাকা, ভুলভাল আইএসবিএন নাম্বার ইত্যাদি।

তদুপরি ই-বুক প্রকাশের চাহিদা না থাকাও বড় কারণ। দুনিয়ার অধিকাংশ ভাষার বই আমাজনে পাওয়া যায়, অথচ বাংলা বই তারা নেয় না। এর চেয়ে অপমানের আর কী হতে পারে? আমাজনে পাওয়া গেলে আমাদের মত সাধারণ লেখকের বই বিক্রি হতো, কারণ সেটা দুনিয়ায় যেকোন জায়গা থেকে যে কেউ ইচ্ছা করলে কিনতে পারত। ই-বুক হওয়া মানে বই সহজলভ্য ও সুলভ হওয়া। তার মানে লেখকের লাভ।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই বুকবই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT