চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্প্রীতির এই বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
রাজনীতি
A A

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাম্বলীদের একার উৎসব আমি বিশ্বাস করি না । এটা জাতি ধর্ম নির্বিশেষে সবার উৎসব।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করেছেন। আর তাই বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সবারই অগাধ আস্থা রয়েছে বিধায় করোনার সময়েও দেশে ৩২ হাজার ১শ ৮০টি পুজা মণ্ডপে শারদীয় দুর্গাউৎসব পালন হচ্ছে।

শৈশবের স্মৃতি উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ছাত্র জীবনে আমরাও শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাম্বলী বন্ধুদের বাড়ীতে যেতাম নানা ধরনের খাবার খেতাম। আমাদের মা বাবা তো কখনই এব্যাপারে কোনো কথা বলেনি বরং আমাদের উৎসবে সেই বন্ধুদের দাওয়াত করার জন্য মা বাবা নির্দেশ দিত। এটা আমাদের পূর্ব পুরুষদের শিক্ষা। বঙ্গবন্ধুর বাংলাদেশে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে এখন পুজা হচ্ছে, মসজিদে আজান হচ্ছে নামাজ হচ্ছে।

বুধবার প্রতিমন্ত্রী সচিবালয় তার অফিসকক্ষে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপি জামায়াত ক্ষমতায় এসেই দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে পূজা উৎসবে বিশৃঙ্খলা করার সংস্কৃতি চালু করেছিল। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে। তাই এর নাম শারদীয় দুর্গোৎসব। হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব এর হাতে দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি প্রতিটি পুজামণ্ডপে পাঁচ শ’ কেজি চাল দিয়েছেন।

প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকার পুজামণ্ডপে ধর্ম মন্ত্রণালয় থেকে সাড়ে তিন হাজার টাকা করে অনুদান দেয়ার কথা জানান। বলেন, আমাদের সকলকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

Reneta

সকলকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের অনুরোধ জানান ডা: মুরাদ হাসান।

বিকেলে প্রেস কাউন্সিলের নবযোগদানকৃত চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক প্রতিমন্ত্রীর সাথে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাত করতে আসেন।

এরপরে প্রতিমন্ত্রী ঠাটারী বাজার শিব মন্দির পূজা মণ্ডপে পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা: মো: মুরাদ হাসানতথ্য প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT