চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সম্পর্ক থাক আর না থাক, অপু জয়ের মা আর আমি ওর বাবা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
বিনোদন
A A

গেল ১২ মার্চ থেকে আর স্বামী-স্ত্রীর সম্পর্কে নেই ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এদিন তাদের মধ্যে চলা নয় বছরের বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন হয়। কিন্তু ডিভোর্সের এই আলোচিত তারকা জুটিকে একসঙ্গে দেখা গেল কলকাতায়। এরপর থেকেই নানা গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি নিয়ে খোলাসা করলেন শাকিব।

কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার কাজে ছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন শ্রাবন্তীও। এরইমধ্যে সেখানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে হাজির অপু বিশ্বাস। শাকিব-শ্রাবন্তী ও জয়ের উপস্থিতিতে একটি স্থিরচিত্রও দেখা যায়। যা রীতিমত ভাইরাল হয় সোশাল সাইটে। ডিভোর্সের পর কলকাতায় কেনো শাকিবের সঙ্গে দেখা করতে গেলেন অপু, এ নিয়েও শুরু হয় গুঞ্জন। তবে বিষয়টি এবার কলকাতার একটি দৈনিককে খোলাসা করলেন শাকিব।

ডিভোর্স হয়ে গেলেও ছেলের প্রতি বাবা হিসেবে মমত্ববোধ রয়েছে। এমনটাই যেনো কলকাতার ওই পত্রিকাকে বলতে চাইলেন শাকিব। জানালেন: সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রাহামের মা আর আমি ওর বাবা। ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা শিলিগুড়ি যাচ্ছিল। একটা মানত ছিল সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেক দিন দেখিনি ছেলেকে, তাই।

বর্তমানে জয়েন্ট ভেঞ্চারেই মেতেছেন শাকিব খান। শুভশ্রীর সঙ্গে মুক্তির প্রতীক্ষায় আছে তার ‘চালবাজ। এদিকে শ্রাবন্তীর সাথে জয়দীপ মুখার্জীর ‘ভাইজান এলো রে’ সিনেমাটি আগামি ঈদে মুক্তি পাওয়ার কথা। এছাড়া এসভিএফ থেকে মুক্তির প্রতীক্ষায় আছে ‘মাস্ক’ নামের আরো একটি ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসজয়জয়দীপ মুখার্জীলিড বিনোদনশাকিব খানশুভশ্রীশ্রাবন্তী
শেয়ারTweetPin1

সর্বশেষ

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৪৫৩ শিশুর মৃত্যু

মে ১৬, ২০২৬

ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার, কী নেই শাহরুখের নতুন গাড়িতে!

মে ১৬, ২০২৬
ছবি: ধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

টাকা ছাপানোর প্রচার ‘গালগল্প’, বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

মে ১৬, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৬ দিন: সোনালী ট্রফির ইতিহাস

মে ১৬, ২০২৬

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT