চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পত্তি কিনতে পারবেন সৌদি প্রবাসীরা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
২:৩৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি সরকার ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে বৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের প্রবাসীরা এখন থেকে নিজ নামে সম্পত্তি ক্রয় করতে পারবেন।

সৌদি প্রভাবশালী ইংরেজি গণমাধ্যম সৌদি গেজেটে প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী যেকোনো বিদেশী নাগরিক নিজের নামে একটি সম্পত্তির মালিকানা ক্রয় করার জন্য আবেদন করতে পারবেন ।

তিনটি শর্ত পূরণ করে এসব আবেদন করা যাবে বলে খবরে জানা গেছে। যেসব প্রবাসীদের একামার মেয়াদ আছে এবং সৌদি সরকারের বিশেষায়িত অ্যাপস আবসার (মুকিম) প্ল্যাটফর্ম এর মাধ্যমে যেকোনো একটি সম্পত্তি কেনার আবেদন করতে পারবেন। এসব সম্পত্তি কিনতে হলে আবসার মাধ্যমে প্রবাসীদেরকে আবেদন করতে হবে।

যেকোনো বিদেশী নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট অর্থাৎ ইকামার মেয়াদ চলমান সাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ যেসব প্রবাসীর (ওয়ার্ক পারমিট) ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে ঘোষণা অনুযায়ী তারা অর্থাৎ অবৈধ প্রবাসীরা সম্পত্তি কেনার সুযোগ পাবেন না।

আবেদনকারীকে অবশ্যই সম্পত্তি সম্পর্কে সমস্ত তথ্য সৌদি সরকারের আইন অনুযায়ী শিরোনাম দলিলে অন্তর্ভুক্ত করতে হবে।

যেসব প্রবাসীর নিজ নামে ইতিপূর্বে সম্পত্তি রয়েছে সেসব প্রবাসী নিজ নামে আর কোনো সম্পত্তি কেনার জন্য বৈধ হিসেবে বিবেচিত হবেন না। বিশেষায়িত অ্যাপস আবসার এর মাধ্যমে মাই সার্ভিস( খিদমতি) এক্সেস দিয়ে সার্ভিসেস (খিদমতি) অনুসরণ করে জেনারেল সার্ভিস অর্থাৎ (আল-খিদমাতুল আম্মা ) প্রবেশ করে আবেদন পরিষেবাটি নেয়া যেতে পারে বলে বলা হয়েছে।

Reneta

সম্প্রতি সৌদি সরকার বাংলাদেশসহ বিদেশি নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং এরপর নিজ নামে সম্পত্তি ক্রয়ের যে ঘোষণা দিয়েছে এতে করে বিভিন্ন দেশের প্রবাসীরা বৈধভাবে এসব ব্যবসা পরিচালনা এবং সম্পত্তি ক্রয়ের পথ উন্মুক্ত হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিমুলিয়ায় উভয়মুখী যাত্রীর উপচে পড়া ভিড়

পরবর্তী

বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সব আদালত

পরবর্তী

বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সব আদালত

খোলা জায়গায় বসবে এমির আসর, মনোনীতদের সবাই অংশ নিতে পারবেন না

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT