চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রামাণ্য দলিল

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৪:৫৫ অপরাহ্ণ ০৫, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বর্তমান সংসদের ২১তম এ অধিবেশন চলবে ১২ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৮ জুন তা পাস হওয়ার কথা।

নতুন বাজেট নিয়ে নানা ধরনের অালোচনা ‍চলছে। আলোচনার কেন্দ্র আগামী সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ভোটারদের মন জয় করতে সরকার কোন কোন খাতে সুবিধা দেবে? সরকারি কর্মকর্তা-কর্মচারিরা কি পাচ্ছেন? বেসরকারি খাতে কোন কোন ক্ষেত্রে করমুক্তি কিংবা বিশেষ প্রণোদনা থাকছে? ইত্যাদি ইত্যাদি।

আগামী অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী যে ধারণা দিয়েছেন; তাতে নিশ্চিতভাবেই বলা যায় নির্বাচনী বছরের এ বাজেটে করদাতাদের ওপর নতুন কোনো কর বসছে না। অনেকক্ষেত্রে কর কমানোও হতে পারে।

বাজেট প্রণয়নে যারা কাজ করছেন, তারা বলছেন, এ বাজেটের আকার হতে পারে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। তার মানে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরেও বাজেটের আকার বাড়ছে। গত অর্থবছরের বাজেট ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকার।

যদিও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এ বাজেটেও আয়-ব্যয়ের তফাতটা বড় রাখা হচ্ছে। এখানেই সরকারের জন্য বড় রকম চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ ব্যয় ঠিকই হবে কিন্তু আয় প্রত্যাশা মতো নাও হতে পারে। তাই এনবিআরের রাজস্ব অর্জনের জন্য যে লক্ষ্যমাত্রা থাকবে; তা অর্জিত হবে না বলছেন অর্থনীতিবিদরা।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দীন আহমদ। সেই অর্থবছরের (১৯৭২-৭৩) আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ৪৭ বছর পর সেই দেশই আজ ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে।

Reneta

আমরা মনে করি, এটা বাংলাদেশের সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রামাণ্য দলিল। এভাবেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে জাতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটআবুল মাল আবদুল মুহিতবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

যে মাঠে শুরু, সেই মাঠেই বিদায়

জুলাই ৬, ২০২৬

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT