চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র উপকূলে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত, সেন্টমার্টিনে আটকা বহু পর্যটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:০৬ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজারসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কক্সবাজারে আজ ও সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিসের হুঁশিয়ারি সংকেত দেয়ার পর বুধবার থেকে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র পথে সকল ধরণের ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে কক্সবাজারের সাথে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ গতকাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ কারণে বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারির পর থেকেই সাগর আরও উত্তাল হয়ে পড়ে। বুধবার রাতে সেন্টমার্টিন জেটি ঘাটে নোংগর করা একটি খালি ট্রলার সাগরে ঢেউয়ের তোড়ে ডুবে গেছে বলে আশংকা করা হচ্ছে। আজ সকালে এই ট্রলারটি জেটিতে পাওয়া যায়নি। সাগরের ঢেউয়ের তোড়ে এটি গভীর সাগরে ডুবে গেছে বলে মনে করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম জানিয়েছেন: হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে যে সব পর্যটক রয়ে গেছে তারা যাতে কোন সমস্যায় না পড়ে সে ব্যপারে সেন্টমার্টিন পুলিশ বিজিবি কোস্টগার্ড ও স্হানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের সাশ্রয়ী মুল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দর রহমান জানিয়েছেন: গত ২৪ ঘন্টায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি থাকায় জেলার সকল নৌ ও সেন্টমার্টিন সমুদ্র পথে ট্রলার ও জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আগামীকাল ও নিম্নচাপের প্রভাবে কক্সবাজার জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে কক্সবাজার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারনিম্ন চাপসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT