চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সৈকতে হলো মৌনির বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বি-টাউনে কান পাতলেই গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিলো প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে রাজকীয় বিয়ে সারতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। অবশেষে সকল অপেক্ষার অবসান হল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে গোয়ার সমুদ্র সৈকতে দীর্ঘদিনের প্রেমিক সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পশ্চিমবঙ্গের কোচবিহারের এই কন্যা।

এদিন লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মাথায় সাদা ফুলে দারুণ লাগছিল বাঙালি এই কন্যাকে! অপরদিকে ঘিয়া রংয়ের শেরওয়ানিতে দেখা গিয়েছে সুরাজকে।

জানা গেছে, দক্ষিণী রীতি মেনে একে অপরের গলায় মালা দিয়েছেন মৌনি-সুরাজ। মূলত মৌনির স্বামী জন্মসূত্রে মালায়ালি হওয়ায় অভিনেত্রী বিয়েটা সারলেন এই রীতি মেনেই।

তবে শোনা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণী রীতি মেনে বিয়ে হলেও, বিকালে বাঙালি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন মৌনী ও সুরাজ।

এদিকে বিয়ের আগের দিনই অভিনেত্রীর ফ্যান পেজ থেকে হলুদ ও মেহেদি অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও টেলিভিশনের অনেক তারকারা।

Reneta

দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরাজ নাম্বিয়ার। সুরাজের সেখানে নিজস্ব ব্যবসাও আছে। তবে বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরাজের। ২০২০ সালের শুরুতে দুবাইয়ে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি রায়।

২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন মৌনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। তবে মৌনি রায় নজর কাড়েন একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে।

এরপর বলিউডে মৌনির যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। যেখানে তার নায়ক ছিলেন অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও মৌনি রায়ের অবস্থান উল্লেখযোগ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: টেলিভিশনবলিউডবাঙালিবিয়েমৌনি রায়রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT