চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
শান্ত ব্যাটিংরত, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নাজমুল হোসেন শান্তকে স্লেজিংয়ের শিকার হতে হয়েছিল। প্রতিপক্ষ দলের কেউ নয়; মাঠের দর্শকরা বাজে কথা বলতে থাকেন ব্যাটিং করার সময়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই গ্যালারি থেকেই এবার এলো শান্ত-শান্ত ধ্বনি, প্রশংসাবাক্য।

দুই সময়ের মাঝে এখন পার্থক্য অনেক। শান্তর ব্যাটেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার টি-টুয়েন্টিতে হারালো বাংলাদেশ। শুরু থেকেই ব্যাট করছিলেন দুইশ স্ট্রাইকরেটে।

ইংলিশদের বিপক্ষে ৩০ বলে ৮টি চারে ৫১ রানের ইনিংসের পর বলা যায়, ব্যাট হাতেই জবাবটা দিয়ে চলেছেন শান্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করেছেন। বিশ্বকাপের পর টি-টুয়েন্টিতে বাংলাদেশের ফেরার ম্যাচও রাঙিয়েছেন অসাধারণ ব্যাটিংয়ে। এনে দিয়েছেন জয়।

Banglabid

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শান্তর কাছে জানতে চাওয়া হয় দুই মাসের ব্যবধানে গ্যালারির আওয়াজ বদলে যাওয়া প্রসঙ্গে। বিষয়টি টেনে বড় করেননি এ ক্রিকেটার। উত্তরে ছিলেন কৌশলী, ‘সত্যি কথা বলতে ব্যাট করার সময় এতবেশি খেয়াল করতে পারিনি। কাজেই এটা বলতে পারব না।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও শান্তকে নিয়ে ট্রল কম হয়নি। ধীরগতির ব্যাটিংয়ের কারণে হয়েছে সমালোচনা। এক সাক্ষাৎকারে শান্ত বলেছিলেন, আমি মনে হয় বাংলাদেশ দলের বিপক্ষে খেলি,  আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ড-বধ করে জানান দিলেন তিনি আসলে দেশকে জেতাতে খেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিট্রলনাজমুল হোসেন শান্তবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসস্লেজিং
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT