চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমালোচনাকারী বিএনপি নেতারা এখন টিকা নিয়েই স্বস্তিতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপি নেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তিপ্রকাশ করে প্রমাণ করলেন যে, তারা মিথ্যে সমালোচনাই করেন এবং গাধা জল ঘোলা করেই খায়।

তিনি আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এমনও বলেছিলেন, টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে, তারাই পরে গোপনে এবং কেউ কেউ প্রকাশ্যেই টিকা নিয়েছেন।

ডা. জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন, টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব নিয়েছেন, ক’দিন আগে দেখলাম রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপি নেতাদের স্বরূপ হচ্ছে, তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়া বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো তার বিএনপিতে যোগ দেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর ‘রাজনীতির কাকেরা’ গিয়ে এ বিএনপি গঠন করেছে।’

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভ্যাকসিনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT