চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকদের কথাও ভাবতে হচ্ছে তামিমকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দল ভালো করলে মেলে প্রশংসা। খারাপ করলে জোটে নিন্দা। ক্রিকেটে একজন অধিনায়ককে প্রস্তুত থাকতে হয় সবধরনের পরিস্থিতির জন্যই। বাংলাদেশের নতুন অধিনায়ক তামিম ইকবালও প্রস্তুত।

ব্যাট হাতে রান না পেলে কিংবা বেশি ডট বল খেললে তামিমকে ঘিরে ওঠে সমালোচনার ঝড়। টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে এসব সমালোচনা নিয়ে তাই সতর্ক থাকছেন তিনি।

‘সত্যি কথা বলতে, যত সমালোচনা শুনেছি, মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটারই শুনেছে। ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। যেটা আমার সঙ্গে হয়, কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়, ভিন্নভাবে চেষ্টা করছি। যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছি, তখন এটার সঙ্গে অনেককিছু আসবে। এখানে ক্রিটিসিজম আসবে, রিয়েক্টও আসবে, আবার প্রশংসাও। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা।’

বুধবার শুরু হচ্ছে তামিমের নতুন অভিযান। বাংলাদেশ অধিনায়ক হিসেবে নেতৃত্বের অধ্যায় শুরু করতে উদগ্রীব তিনি, ‘আমি আগামীকাল থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। কিন্তু আজ থেকে তিন-চার মাস পর বা একবছর পর কীভাবে রিয়েক্ট করি সেটাও দেখার বিষয়।’

‘সবসময় একটা কথা বলি, আমার জন্য এটি এমন বলেই উপভোগ করব না, এমন না। এমনও হতে পারে যে দল খুব ভালো খেললেও হয়তোবা আমি উপভোগ করতে পারছি না। তখন সিদ্ধান্তটা অন্যভাবে নিতে পারি। আমি তৈরি সমালোচনা, প্রশংসার জন্য। নতুন অভিযান শুরুর নিয়ে আমি রোমাঞ্চিত।’

প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই তামিমকে প্রশ্ন শুনতে হয় স্ট্রাইকরেট নিয়ে। উইন্ডিজ সিরিজ শুরুর আগের অনলাইন সংবাদ সম্মেলনেও উঠল সে প্রসঙ্গ। জবাবে তামিম বলেন পরিসংখ্যান ঘাঁটার কথা।

Reneta

‘প্রত্যেক প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে আমার কথা বলতে হয়। কী করি (বাংলাদেশের হয়ে) তা বলবো না। সবচেয়ে ভালো হবে যদি পরিসংখ্যান ঘেঁটে দেখেন। এই প্রশ্নের একই উত্তর দিতে খুব বেশি উপভোগ করি না। তাই এটার উত্তর অনেকবার দিয়েছি। যদি পরিসংখ্যান দেখেন, তাহলে আমার কী অবস্থা আছে এতদিন ধরে, কী করেছি, উত্তর পেয়ে যাবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT