চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবর্তনের দাবিতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও এখনো কোনো সমাবর্তনের আয়োজন করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সমাবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার দুপুরে সমাবর্তনের দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় তারা ক্যাম্পাসের মূল ফটক ও উপাচার্যের ভবন অবরোধ করে।

এক পর্যায়ে উপাচার্য ক্যাম্পাস ছাড়ার সময় তার গাড়িও আটকে দেয় শিক্ষার্থীরা। এসময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বাসার আশ্বাস দেন।

আন্দোলনের আহ্বায়ক আখতার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রশাসন আমাদেরকে লিখিতভাবে দাবিগুলো জানাতে বলেছে। উপাচার্য আমাদের সঙ্গে আগামীকাল এ নিয়ে কথা বলবেন। আমাদের দাবি যথাসময়ে মেনে নিলে আর আন্দোলন করব না।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে জবি ছাত্রলীগ। জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছর কেটে গেলেও আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন অজুহাতে সমাবর্তন করেনি। আমরা চাই প্রশাসন খুব দ্রুত সমাবর্তনের আয়োজন করুক।

জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, আমি একাধিকবার উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি অজুহাত দেখান জায়গার সংকট। আমি মনে করি আমাদের জায়গার সংকট নেই। আমাদের বিজ্ঞান ভবন, ধুপখোলা মাঠে সমাবর্তন করা সম্ভব। আমরা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে আছি।

এ বিষয়ে জবি উপাচার্য ড. মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ওরা কি নিয়ে আন্দোলন করছে তা আমি জানি না। আন্দোলন নিয়ে তাদের লিখিত বক্তব্য দিতে হবে।

‘লিখিত দিলে ডিন এবং ছাত্র প্রতিনিধি নিয়ে একটা কমিটি গঠন করব। তারাই ঠিক করবে কবে এবং কোথায় সমাবর্তন হবে। সে অনুযায়ী আয়োজন করা হবে।’

১৮৫৮ সালে প্রতিষ্ঠিত সুপ্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরবর্তীতে জগন্নাথ স্কুল হিসেবে যাত্রা শুরু করে। এরপর তা কলেজের স্বীকৃতি পায়। ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডের ‘ঢাকা’য় নওয়াজকে অভিনয়ের প্রস্তাব

পরবর্তী

বিয়ে করলেন ‘নিষিদ্ধ’ স্মিথ

পরবর্তী

বিয়ে করলেন ‘নিষিদ্ধ’ স্মিথ

খালেদা জিয়া

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়’

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT