আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারও নির্বাচন কমিশনে (ইসি) বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
ড. কামাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে আলোচনায় বসে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা উপস্থিত আছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং ড. জাফরুল্লাহ চৌধুরী।
ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। তারা এ বিষয়ে প্রতিকারও চাইবেন।
এছাড়াও বৈঠকে আগামী ২৭ ডিসেম্বরের সমাবেশ সম্পর্কে আলোচনা হওয়ার কথা রয়েছে।








