চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে সাড়ে ৪ হাজার বছর পুরনো আরেক সমাধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
মিশর-সমাধি- নারী রাজ পুরোহিত

পিরামিড, মমি, প্রাচীন মন্দির, স্থাপনা, মূর্তি আবিষ্কার করতে করতে পুরো বিশ্বের অনেকটা ধারণাই হয়ে গিয়েছিল, মিশরে বোধহয় নতুন করে আর আবিষ্কারের কিছু বাকি নেই। কিন্তু সেই ধারণাকে ভুল করে দিয়ে পুরাতত্ত্ববিদেরা খুঁজে বের করলেন আরও একটি সমাধি, যার বয়স প্রায় সাড়ে চার হাজার বছর।

মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করে জানায়, রাজধানী কায়রোর ঠিক বাইরে গিজা মালভূমির বিশ্বখ্যাত পিরামিডগুলোর কাছাকাছিই অবস্থিত এই নব আবিষ্কৃত সমাধিক্ষেত্র।

গিজার পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশাল সমাধি অঞ্চলের বাইরের দিকে পাওয়া গেছে এই সমাধিটি। এই এলাকা মূলত প্রাচীন মিশরীয় সাম্রাজ্যের সমাধিস্থল হিসেবেই বেশি পরিচিত। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, নতুন সমাধিটি হেতপেত নামের এক নারী রাজ পুরোহিতের। ধারণা করা হচ্ছে, প্রাচীন পঞ্চম রাজবংশীয়দের খুব কাছের একজন ছিলেন এই হেতপেত।মিশর-সমাধি- নারী রাজ পুরোহিত

Banglabid

আর সমাধিক্ষেত্রটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় ৪ হাজার ৪শ’ বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২৩শ’ অব্দের দিকে।

শনিবারই সমাধিক্ষেত্রটি গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো তুলে ধরা হয়। পুরো স্থাপনাটি নির্মিত হয়েছে মাটির তৈরি ইট দিয়ে। দেয়ালগুলো জুড়ে রয়েছে নানা রকম প্রাচীন চিত্রকর্ম, যার বেশিরভাগই প্রায় অক্ষত অবস্থায় আছে। এমনকি ছবিগুলোর রঙও এখনো পরিষ্কার।মিশর-সমাধি- নারী রাজ পুরোহিত

হেতপেত ছিলেন উর্বরতার দেবী হাথরের পুরোহিত। তাই সমাধির বিভিন্ন দেয়ালে আঁকা চিত্রকর্মে হেতপেতকে দেখা গেছে শিকার আর মাছ ধরার কাজে উপস্থিত থাকতে। মিশরীয় ফারাওদের সময় প্রায়ই পোষাপ্রাণী হিসেবে থাকত বানর। তাই চিত্রকর্মগুলোর কোথাও দেখা গেছে ফল কুড়াতে, কোথাও দেখা গেছে নাচতে।মিশর-সমাধি- নারী রাজ পুরোহিত

Reneta

পুরাতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়েছিল গত নভেম্বরে। খনন অভিযানের প্রধান মোস্তফা আল-ওয়াজিরি আশা করছেন, আরও অনেক কিছু বাকি আছে সেখানে আবিষ্কার করার।

মিশর সরকারের আশা, নতুন আবিষ্কারের ফলে দেশটির ভাটা পড়া পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রত্নতত্ত্বমিশর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে দ্বীপ শুধুই নিজের!

পরবর্তী

মানিকগঞ্জে শুরু সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

পরবর্তী

মানিকগঞ্জে শুরু সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

মাননীয় শিক্ষামন্ত্রী: কতবার ব্যর্থ হলে তারে অযোগ্য বলা যায়!

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT