চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাজের প্রচলিত ধারণা ভেঙে দিলো ছোট্ট মেয়ের হোমওয়ার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক, নারী
A A
ছোট মেয়ের হোমওয়ার্কের ছবি, যেখানে লেখা রয়েছে হাসপাতাল লেডি ও শনিবার।. Channel i News - চ্যানেল আই নিউজ

হোমওয়ার্কের প্রশ্নপত্রে থাকা লিঙ্গ বৈষম্যমূলক প্রশ্নের একেবারে যোগ্য জবাব দিয়েছে যুক্তরাজ্যের ছোট্ট মেয়ে ইয়াসমিন, তাও আবার প্রশ্নপত্রেই। এক প্রশ্নের জবাবেই সে ভেঙে দিলো সমাজে মেয়েদের অবস্থান নিয়ে প্রচলিত গৎবাঁধা ধারণা বা স্টেরিওটাইপ।

হোমওয়ার্ক বা বাড়ির কাজে শূন্যস্থান পূরণের প্রশ্নে বলা হয়েছিল, ‘hospital lady’ বা হাসপাতালে কর্মরত নারীর প্রতিশব্দ হিসেবে এমন একটি পেশার নাম লিখতে, যেখানে ‘ur’ বর্ণ দু’টো একসঙ্গে থাকবে।

স্বাভাবিকভাবেই সমাজে ‘ধরে নেয়া’র প্রবণতা রয়েছে, হাসপাতালে পুরুষ কাজ করলে তিনি হবেন ডাক্তার, আর নারী হলে নার্স। তাই এই প্রশ্নের জবাব হিসেবে ‘nurse’ শব্দটিই ঠিক করা ছিল।

কিন্তু ইয়াসমিন পেশাগত বৈষম্যমূলক সেই ধারণাকে একবারে উড়িয়ে দিয়ে জবাবের জায়গায় লিখল ‘surgeon’ বা শল্য চিকিৎসক। ইয়াসমিনের বাবা-মা দু’জনেই হাসপাতালে সার্জন হিসেবে কর্মরত। তাই তার মাথায় প্রচলিত স্টেরিওটাইপ বা গৎবাঁধা চিন্তাধারা জায়গা করে নিতে পারেনি।

ইয়াসমিনের শিক্ষক অবশ্য খাতা দেখার সময় তার উত্তরটিকে ঠিক বলে ধরে নিয়েছেন। কিন্তু তারপরও পুরনো ধারণা থেকে বের হতে পারেননি তিনি। তাই ইয়াসমিনের উত্তরের পাশে লাল কালি দিয়ে লিখে দিয়েছেন ‘অথবা নার্স’ (or nurse)।

Nice answer! pic.twitter.com/0P6nk5nW7z

— Anne (@threecat101) October 12, 2017

ইয়াসমিনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের ছবি তুলে তার বাবা সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন। তিনি তার মেয়ের জবাবে গর্বিত।

হোমওয়ার্কের ছবিটি রিটুইট হয়েছে অসংখ্যবার। সবাই প্রশংসা করেছেন মাত্র শব্দ বানান করতে শেখা ছোট্ট ইয়াসমিনের বুদ্ধি ও মানসিকতার। এক টুইটার ব্যবহারকারী তো ছবিটি এডিট করে সেখানে ১০ এ ১০ নম্বরও বসিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘১০/১০, ভালো উত্তর’।

As a Registered #NURSE, I #approve of, and endorse the “sURgeon” answer.
I’m MALE.
I am a minority.#Stereotype@MenInNursing@AAMN_Nursing

— Warm Southern Breeze (@WSouthernBreeze) October 12, 2017

পুরুষ নার্সরাও ইয়াসমিনের উত্তরটিকে সমর্থন করে টুইট করেছেন। তাদের বক্তব্য, পুরুষও তো হাসপাতালের নার্স হয়, অথচ সমাজে তাদের পেশাগত সংখ্যালঘু ধরা হয়।

ট্যাগ: লিঙ্গ বৈষম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডুব’-এর ভালো মন্দতো দর্শকরা বিচার করবে: রোকেয়া প্রাচী

পরবর্তী

এশিয়া ট্যুর বাতিল করছেন এড শিরান

পরবর্তী
এশিয়া ট্যুর বাতিল করছেন এড শিরান

এশিয়া ট্যুর বাতিল করছেন এড শিরান

খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে হাতাহাতি, আদালত চত্বরে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের হাতাহাতি কেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT