চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
MPO

বুধবার টানা চতুর্থ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরণ অনশন’ কর্মসূচি অব্যাহত রাখেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারিরা। এদিন তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়া ৮৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধামন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তারা বলছেন, এমপিওভুক্তির সুনির্দিষ্ট সময় ঘোষণা না দিলে বাড়ি ফিরে যাবেন না। যদিও আগের দিন মঙ্গলবার এসব স্কুল-কলেজের শিক্ষকদের অনশন ভাঙাতে সেখানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আশ্বাস দিয়ে বলেন, শিক্ষকদের এমপিওভুক্তি হবে, সেজন্য একটু সময় লাগবে। কারণ নীতিমালা করতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। শিক্ষামন্ত্রীর এমন আশ্বাস বলতে গেলে সাথে সাথেই প্রত্যাখ্যান করেন শিক্ষক নেতারা। তাদের দাবি, শিক্ষামন্ত্রী ২০১১ সাল থেকেই এমন আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু গত সাত বছরে এ বিষয়ে চুল পরিমাণও অগ্রগতি হয়নি। বরং বঞ্চনা বেড়েছে দিনের পর দিন। তাই তারা এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ও লক্ষাধিক শিক্ষক-কর্মচারি এমপিওভুক্তির জন্য স্বীকৃতি পায়। যারা দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বলতে গেলে বিনা বেতনে শিক্ষাদান করে যাচ্ছেন। কিন্তু তাদের মানবেতর জীবন-যাপনের খবর কেউ রাখেনি। আমরা জানি, গত ২৬ ডিসেম্বর থেকে ৯ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের ফুটপাতে অবস্থান করছেন এসব স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারি। এই সময়ে বই উৎসব, পিইসি এবং জেএসসি পরীক্ষার ফল প্রকাশের মতো বড় গুরুত্বপূর্ণ দিনেও তারা শিক্ষার্থীদের পাশে থাকতে পারেননি। এজন্য তাদের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন এত বছর ধরে চলা এই সমস্যার সমাধান করা গেলো না? চলতি অর্থবছরে (২০১৭-১৮) শিক্ষাখাতে ৫০ হাজার ৪৩২ কোটি টাকা। প্রতি বছরই এই খাতে এমন বিপুল পরিমাণ অর্থবরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও শিক্ষামন্ত্রী দাবি করছেন, বরাদ্দ নেই। আমরা মনে করি এখানে অর্থ নয়, মূল সমস্যা আন্তরিকতার। মন্ত্রণালয় আন্তরিক হলে খুব দ্রুতই এইসব অভুক্ত শিক্ষক-কর্মচারিদের সমস্যা সমাধান সম্ভব। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিওএমপিওভুক্ত শিক্ষকএমপিওভুক্তির অনশন
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT