চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমস্যায় পড়ে ফুটবলার বাইচুংয়ের দ্বারস্থ দেব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বরাবরই পর্দায় রোমান্টিক কিংবা অ্যাকশন হিরো হিসেবে দেখা মিলেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের। তবে গেল কয়েক বছর যাবত মেইনস্ট্রিম কমার্শিয়াল চরিত্র ছেড়ে চ্যালেঞ্জিং চরিত্রে মন দিয়েছেন এই অভিনেতা। আসছে বছর আবারো এমনই এক চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে।

আগেই ঘোষণা এসেছিল আসছে বছর ফুটবল খেলাকে কেন্দ্র করে ভারতীয় পরিচালক ধ্রুব ব্যানার্জি নির্মাণ করবেন চলচ্চিত্র। ছবিটির নাম হবে ‘গোলন্দাজ’। আর এই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব।

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারিকে নিয়ে নির্মিতব্য এই ছবিতে ফুটে উঠবে কীভাবে ভারত তথা বাঙালিদের পায়ে আসে ফুটবল। দেব থাকবেন মূল ভূমিকায়।

এই চরিত্রের জন্য ফুটবল খেলাকে বেশ ভালভাবে রপ্ত করতে হচ্ছে এই অভিনেতাকে। যার প্রশিক্ষণ নিতে সম্প্রতি ভারতীয় প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সাথে দেখা করেন দেব।

এসময় দেবকে ফুটবলের বেশ কিছু কৌশল শেখান বাইচুং। বিষয়টি নিয়ে দেব বলেন যে, আমি অনেকদিন ধরেই ফুটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছি। তবে ইদানিং আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেগুলো কাটিয়ে উঠতে পারছিলাম না। শেষমেশ বাইচুং আমাকে বেশ কিছু কৌশল শিখিয়ে দিয়েছে যেগুলো অনেক কাজে দিয়েছে।

তিনি আরো বলেন যে, ফুটবল এমন একটি খেলা যেখানে আপনার মন, দেহ এবং খেলায় অংশ গ্রহণ করা বাকি খেলোয়াড়দের সাথে একটি সমন্বয় ঘটাবে। ফলে নিজেকে এর জন্য খুব ভাল ভাবে প্রস্তুত করা প্রয়োজন।

Reneta

এছাড়াও বাইচুংয়ের কাছে থেকে ফুটবলের প্রশিক্ষণ প্রসঙ্গে দেব আরো জানান যে, আমি ফুটবল নিয়ে বাইচুংকে ৫০টিরও বেশি প্রশ্ন করেছিলাম এবং তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুব বিনয়ের সাথে দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলন্দাজটলিউডদেববাইচুং ভুটিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT