চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের রোষানলে রিয়াল খেলোয়াড়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
real2

চলতি মৌসুমের আগে প্রশংসার কমতি ছিল না। এখন নতুন মৌসুমের অর্ধেক পেরোনোর আগেই পারলে মাটিতে লুকান রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। লা লিগায় নবাগত জিরোনার কাছে হারের পরের ম্যাচেই টটেনহ্যামের বিপক্ষে মাথা নিচু করে ফিরতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। গত মৌসুমের অজেয় ফর্ম হারিয়ে প্রিয় দলের নখ-দন্তহীন হয়ে পড়াটা তাই সমর্থকরা মেনে নিতে পারছেন না।

রিয়াল সমর্থকরা তাই তেলেবেগুনে জ্বলে আগুন। মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম মার্কার জরিপে উঠে এসেছে সেটাই। জরিপ জানাচ্ছে, বেশিরভাগ রিয়াল সমর্থক মনে করছেন দলে আগের মত ঐক্য কাজ করছে না। এজন্য তারা খেলোয়াড়দেরই দায়ী বলে মনে করেন।

প্রায় ৫০ হাজার সমর্থক অংশ নিয়েছে ভোটাভুটিতে। তাদের ৪০ শতাংশই খেলোয়াড়দের দোষ দিয়েছেন। রোনালদো, বেনজেমাদের পাশাপাশি রোষানলে পড়েছেন কোচ জিদানও। পেপে, হামেস রদ্রিগেজ, দানিলো, আলভারো মোরাতাদের মত অভিজ্ঞদের ক্লাব ছেড়ে দেওয়ায় জিদানকেই দোষী মানছেন সমর্থকরা।

রোষানলের মাঝেই আবার নিজেদের বেশ ভালভাবেই বাঁচাতে পেরেছেন ইস্কো, কেইলর নাভাস এবং দানি কারভাহাল। রোনালদো, বেনজেমাদের তুলনায় দারুণ উজ্জ্বল ইস্কো। চলতি মৌসুমে বেশিরভাগ জয় এসেছে তার গোলেই। আর গোলরক্ষক নাভাস চোটে পড়ায় রিয়ালের গোলমুখ হয়ে পড়েছে প্রায় উন্মুক্ত। তাই তার কোন দোষ দেখছে না লস ব্লাঙ্কোস সমর্থকরা।

প্রিয় দলের প্রতি ভালোবাসার কমতিও অবশ্য রাখেননি রিয়ালের এই সমর্থকরা। বিপর্যয় কাটিয়ে উঠতে শীতকালীন দল-বদলে ভাল খেলোয়াড় কেনাসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে ওঠারও পরামর্শ এসেছে ৮০ শতাংশ সমর্থকের থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT