চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমঝোতা নিয়ে জাসদের দুই পক্ষের দুই মত

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৮:২৫ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৬
রাজনীতি
A A

ভাঙ্গনের মুখেও পড়লেও জাসদ-এর একাংশ বলছে, আলোচনা চলছে। অপর অংশের দাবি, ক্ষমতাসীনরা স্বেচ্চাচারিতা পরিত্যাগ না করলে তারা আলাদা হয়েই দলীয় কার্যক্রম পরিচালনা করবে। তবে, তথ্যমন্ত্রী দেশে ফিরে আসার পর অবস্থার পরিবর্তন হতে পারে বলে দলের ভেতর থেকে আভাষ পাওয়া যাচ্ছে।

আলোচনার বিষয়ে জানতে চাইলে জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে কয়েকদিন ধরেই আলোচনা চলছে।

তবে অপর অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন: না, কোনো আলোচনা হয়নি। হাসানুল হক ইনু সাহেব ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদকে পাঠিয়েছিলেন সমঝোতার জন্য। আমরা বলেছি ওইদিনের কন্ঠভোটে গঠিত যে কমিটি তা বতিল করলে আমরা আলোচনায় বসবো।

Banglabid

অন্যদিকে, দলে ভাঙ্গনের কথা নাকচ করেছেন শিরিন আখতার। তিনি দাবি করেন, কয়েকজন মানুষ হঠাৎ উত্তেজিত হয়ে গিয়েছিলেন। উনাদের উত্তেজনা প্রশমিত হলে দলে ফিরে আসবেন।

কিন্তু, অন্য অংশের নেতারা বলেছেন, দল যতোই ক্ষমতার কাছাকাছি গেছে ততোই দলের ভেতরে স্বৈরতন্ত্র তৈরি হয়েছে এবং এ স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে কর্মীরা ক্ষমতাসীনদের কাছে মূল্যহীন হয়ে উঠছেন। এছাড়া নানা বিষয়ে মতপার্থক্য, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা থেকেই তারা নতুন জাসদ গঠন করতে বাধ্য হয়েছেন। সমঝোতা বা আলোচনা যাই হোক না কেন সেটা শিগগিরই না হলে দলকে এক করা যাবে না বলে মনে করছেন তাদের অনেকে।

নাজমুল হক প্রধান বলেন, বর্তমানে ইনু সাহেব সিঙ্গাপুরে আছেন। উনি এসে ২০ তারিখের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবেন। আর তারা যদি সিদ্ধান্ত না জানান আমরা দলীয় কার্যক্রম অব্যাহত রাখবো।

Reneta

এর আগে জাতীয় কাউন্সিলে সংসদ সদস্য শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ থেকে বেরিয়ে একটি অংশ আলাদা কমিটি ঘোষণা করে। তারা ‘সুষ্ঠুভাবে সঠিক নেতৃত্বে নির্বাচন হচ্ছে না’ এমন অভিযোগ এনে দলের নির্বাচনী অধিবেশন থেকে বের হয়ে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।

দলটির এমন শংকার মাঝে ত্রাণকর্তার ভূমিকায় নেমেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অব:) আবু তাহের (বীর উত্তম) এর স্ত্রী লুৎফা তাহের। দলের এই ভাঙ্গন ঠেকাতে নিজ থেকেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

‘কর্নেল তাহের সংসদ’ নামের ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লিখেছেন: যেসব সমস্যার কারণে এতোদিনের পুরোনো দলটিতে ভাঙ্গন দেখা দিচ্ছে সেসব নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে লুৎফা তাহের জাসদের সব নেতৃবৃন্দকে তার নিজের বাসায় বৈঠকে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাসদজাসদে ভাঙ্গন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT