চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমঝোতায় না আসলে গণবিস্ফোরণ হবে: মওদুদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:২১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

জাতীয় নির্বাচনের আগে সরকার সমঝোতায় না আসলে দেশে গণবিস্ফোরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা ফোরাম আয়োজিত’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিবেই জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এই নির্বাচনে গণজোয়ার হবে। সরকার সমঝোতায় না আসলে বাংলাদেশের মাটিতে গণবিস্ফোরণ হবে। কারণ এই সরকারের অত্যাচারে মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মানুষের এখন অন্য কোন আশ্রয় নেই, পথ নেই। ১০ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল।’

তিনি আরও বলেন,’নির্বাচনের আগে সরকার সংলাপ সমঝোতা করতে বাধ্য হবে। কারণ বিএনপি ছাড়া বাংলাদেশে আগামী নির্বাচন হবে না। যে কোন প্রতিকূল অবস্থায় আমরা নির্বাচনে অংশ নিবো। তার আগে আমরা যখন বিভিন্ন কর্মসূচি দিবো সেখানে যে গণজোয়ার হবে, সেটি দেখে সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এই সরকারের নিকট থেকে জনগন একটা কথাই শিখছে মিথ্যা বলতে হবে। সদা সর্বদা মিথ্যা কথা বলিবে। কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কারা করেছে, কে করেছে বাংলাদেশের মানুষ সকলেই জানে এমনকি যারা এই হামলাকে অস্বীকার করছে তারাও জানে এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা করেছে। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে লজ্জাজনক ভাবে গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের উপর সরকার ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে। কারণ তারা গণমাধ্যম সংবাদপত্র এবং দেশের মানুষের স্বাধীনতায় কখনও বিশ্বাস করে না। সেই কারণেই শুধু গাড়িবহরে নয়, গণমাধ্যমের উপর আক্রমণ করেছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা।

Reneta

তিনি বলেন, সরকারকে শুধু এটুকু বলবো গাড়িবহরে হামলা করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।
আমাদের নেত্রী আরও যাবেন। একটা অংশে মানুষের ঢল দেখেই এমন করছেন আপনারা? এই ধরনের গাড়িবহরে হামলা করে বিএনপি এবং জনগণের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। আরও সফরে যাবো আমরা। দেখবো কত বহরে আপনারা আক্রমণ করতে পারেন।’

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো:রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT