চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমকালীন পুঁজিবাদ ও অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১১:১৩ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
সেমিনারে বক্তব্য রাখছেন কমরেড বৃন্দা কারাত।

সেমিনারে বক্তব্য রাখছেন কমরেড বৃন্দা কারাত।

পুঁজিবাদ এখন ডাইনোসরে রূপান্তর হয়ে সর্বগ্রাসী রূপে মনুষ্যত্বকে খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ কারণে পুঁজিবাদের ধ্বংস অনিবার্য বলে মনে করছেন তিনি।

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এসময় তিনি বলেন: আজ পুঁজিবাদ ডাইনোসরে রূপান্তর হয়েছে। চরম ভোগবাদী বিধায় পুঁজিবাদের ধ্বংস অনিবার্য। পুঁজিবাদ ফ্যাসিবাদে রূপ নিয়ে মনুষ্যত্বকে ভোগ করতে শুরু করেছে। যে কারণে সারা পৃথিবী প্রস্তুত হচ্ছে অক্টোবর বিপ্লবের পথে হাঁটার জন্য।

ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেত্রী বৃন্দা কারাত বৃন্দা কারাত বলেন: অবস্থান বিবেচনায় সংসদীয় গণতন্ত্রকে অস্বীকার সুযোগ নেই। আমাদের সেখানে যেতে হবে। কারণ এখানে জনগণ আছে। তাই বলে শ্রেণি সংগ্রাম থেকে সরে গেলে হবে না।

পুঁজিবাদকে সমাজের জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন: আজ ৮ জন মানুষের কাছে যে সম্পদ আছে বিশ্বের তিনশ’ কোটি মানুষের কাছেও সে সম্পদ নেই। এই পুঁজিবাদের অভিশাপে ভারতে প্রতি বছর অসংখ্য কৃষক আত্মহত্যা করছে। এছাড়া মেয়েদের জন্য সোভিয়েত ইউনিয়ন যা করেছে অন্য কোনো পুঁজিবাদী সমাজ তা করেনি বলে জানান বৃন্দা কারাত।

বক্তব্য রাখছেন কমরেড প্রবোধ পাণ্ডা

ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা প্রবোধ পাণ্ডা বলেন: সোভিয়েত ইউনিয়নের শক্ত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠাতে দেরি করে। সোভিয়েত ইউনিয়ন না থাকলে সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিত যুক্তরাষ্ট্র-পাকিস্তান।

Reneta

সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন: কমিউনিস্টদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমরা এখন সবাইকে একত্রিত করার দিকে মনোযোগ দিচ্ছি। অচিরেই দেশের সব বাম রাজনৈতিক শক্তি একত্রিত হবে। লগ্নি-পুঁজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

সেমিনারে ‘সমকালীন পুঁজিবাদ ও অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কমরেড হায়দার আকবর রনো।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত সেমিনারে বাংলাদেশ, ভারত ও নেপালের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ অংশ নেন। ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদীর বিশিষ্ট নেত্রী বৃন্দা কারাত, কমরেড প্রবোধ পাণ্ডা, নেপালের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরেড বিজয় বাহাদুর কুনাড়, বাংলাদেশের ভাষা সংগ্রামী আহমদ রফিক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কমরেড মনজুরুল আহসান খান, কমরেড খালেকুজ্জামান, জোনায়েদ সাকিসহ বাম আন্দোলনে সম্পৃক্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমিউনিস্ট পার্টিসমাজতন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT