চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব সন্ত্রাসী গ্রুপের নেতা খালেদা জিয়া: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১০, জুন ২০১৬
রাজনীতি
A A

যারা টার্গেট কিলিং করছে তাদের রক্ষা করতে এবং নিজেরা ধরা পড়ে যাওয়ার ভয়ে বেগম খালেদা জিয়া সরকারের ওপর দোষ চাপাচ্ছেন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা বলেন, সকল সন্ত্রাসী এবং জঙ্গি গ্রুপের নেতা খালেদা জিয়া; মানুষ হত্যার দায়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ঘোষণাপত্র উপ-কমিটি এবং প্রচার উপ-কমিটির বেঠক একই সময়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানোর সময় উঠে আসে বৃহস্পতিবার জঙ্গিবাদের বিষয়ে দেওয়া বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের বিষয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জঙ্গিদের বিরুদ্ধে এবং টার্গেট কিলিং বন্ধ করতে অভিযানে নেমেছে আইন-শৃংখলা বাহিনী।

জঙ্গিদের-হত্যাকারীদের প্রোটেকশন দেয়ার জন্য খালেদা জিয়া সরকারকে দোষারোপ করে কথা বলছে দাবি করে শেখ সেলিম বলেন, সন্ত্রাসীদের গডফাদার যদি থাকে, তিনি খালেদা জিয়া। বঙ্গবন্ধু থেকে শুরু করে এই পর্যন্ত সকল হত্যাকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা দাবি করে তিনি বলেন, এ দেশে যতো অঘটন ঘটছে, যতো হত্যাকাণ্ড সংঘটিত হইছে দেখবেন বিএনপি-জামায়াতই এটা করেছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

“জেএমবি বলেন, আইএসআই বলেন, জামায়াত-শিবির বলেন সব সন্ত্রাসী গ্রুপের নেতা হচ্ছে খালেদা জিয়া।”

Reneta

প্রচার উপকমিটির বৈঠকে নেতারা বলেন, দেশের সকল টার্গেট কিলিং এর জন্য বিএনপি-জামায়াত দায়ী।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বিভিন্ন জায়গায় যতগুলো গুপ্তহত্যা হচ্ছে প্রায়গুলোতেই প্রায় সুরাশা হয়ে আসছে। কারা কারা করেছে কিভাবে করেছে এগুলোর যোগসূত্র পাওয়া যাচ্ছে। এই যোগসূত্রে গিয়ে আমরা পাচ্ছি জামায়াত এবং বিএনপি।
আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি সব সময়ই মিথ্যাচারের রাজনীতি করেছে এবং এখনও করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-বিএনপিবাবুল আক্তারহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT