চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ভুলে সামনে তাকিয়ে সাব্বির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

‘মানুষ হিসেবে আমার উপর ওই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। তবে যদি পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে পাস্ট ইজ পাস্ট! যা হওয়ার হয়ে গেছে। এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি জাতীয় দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভাল কিছু করার জন্য।’

খেলার মাঠে এক কিশোর দর্শককে পিটিয়ে সমালোচিত হওয়ার পর প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে এসে এভাবেই মনের জানালা খুলে দিলেন সাব্বির রহমান। দেশজুড়ে নিন্দার ঝড় উঠলেও স্বাভাবিক থাকার চেষ্টা করে গেছেন কঠিন সময়টাতে। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে এসে নিয়মিত অনুশীলনেই মন দিচ্ছেন। প্রস্তুত হচ্ছেন মাঠের কাজে নিজেকে ঢেলে দিতে।

রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচে দর্শক পেটানোর ওই ঘটনায় সাব্বিরের অনেক ক্ষতি হয়ে গেছে। তাকে ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ করেছে বিসিবি। বাদ দেয়া হয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। সঙ্গে নগদ ২০ লাখ টাকা জরিমানা। ডানহাতি মারকুটে ব্যাটসম্যানের দুঃসময় হয়ত সেখানেই থামছে না।

Banglabid

আন্তর্জাতিক ক্রিকেটেও সাব্বিরের নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আর একটি পয়েন্ট হলেই বড় শাস্তিুর মুখে পড়বেন। আইসিসি’র নিয়মানুযায়ী দুবছরের মধ্যে কোন খেলোয়াড় ৪ ‘ডিমেরিট’ পয়েন্ট পেলে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এতে এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হবে তাকে। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সেটি মনে করিয়ে দিলে সাব্বির নির্ভার থাকার কথাই জানালেন।

‘আসলে, মাথায় নেতিবাচক কিছু ঘটছে না। ডিমেরিট পয়েন্ট নিয়ে ভাবনা নাই। এক পয়েন্ট বা ১০ পয়েন্ট, সমস্যা নেই। চেষ্টা করছি সিরিজটা ভাল খেলার জন্য।’

বাংলাদেশের হয়ে ৪৬টি ওয়ানডে খেলে ফেললেও সাব্বিরের নামে পাশে নেই কোন সেঞ্চুরি। পাঁচটি ফিফটির মধ্যে সর্বোচ্চ ইনিংস ৬৫ রানের। কবে সাব্বিরের ব্যাটে মিলবে তিন অঙ্কের দেখা? ‘আপনারা যেমন হতাশ, আমিও আসলে এটা নিয়ে হতাশ। চেষ্টা করছি সেঞ্চুরি করার জন্য। দেখা যাক, যাতে আগ্রাসী রূপ নিয়ে নিজের খেলাটা খেলতে পারি।’ পারফরম্যান্সে হতাশা কাটিয়ে ওঠার প্রত্যয় সাব্বিরে কণ্ঠে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাব্বির রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন ওয়ার্ডের নির্বাচন নিয়ে আ. লীগের বিশেষ পরিকল্পনা

পরবর্তী

রোববার স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি

রোববার স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি

আলোচনাসভায় অংশ নেওয়া রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংলাপের আহ্বান বিএনপির স্টান্টবাজি: কাদের

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT