চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ভাই বোনরা মিলে একসাথে মেলায় যেতাম: শর্মিলী আহমেদ

জুয়েইরিযাহ মউজুয়েইরিযাহ মউ
১১:৪৭ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আমাদের ছোটবেলা পহেলা বৈশাখ উদযাপন এতো আড়ম্বরের সাথে হতো না। হালখাতার উৎসব হতো, সেই উৎসবের কথা এখনকার তরুণেরা হয়তো জানে না তেমন। বড় বড় দোকান কাঁসার, তামার, খাবারের, মুদির দোকান সবগুলো সাজানো হতো ফুল দিয়ে। আর সব ক্রেতাদের বাসায় বাসায় অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র পাঠানো হতো, যাতে লেখা থাকতো ‘হালখাতায় আপনার আমন্ত্রণ’।

সবাই বুঝে যেত নতুন খাতা খোলা হবে, সব বকেয়া বিল পরিশোধ করে দিতো সবাই আগেই। আমরা বাবার সাথে যেতাম, মিষ্টি নাড়ু খেতাম। মেলা হতো বিকেলে। তখন বাড়ির বউরা তো তেমন বের হতেন না, মা চাচাকে বলে দিতেন সবাইকে সাবধানে নিয়ে যাবে। আমরা যৌথ পরিবারের অংশ ছিলাম। সব ভাই বোনরা একসাথে মেলায় যেতাম। মেলায় নানান খেলনা, মাটির মানুষ, হাতি, ঘোড়া ইত্যাদি বানানো হতো মাটির খেলনা।  আমার সেদিকেই চোখ থাকতো। মাটির খেলনাগুলোর কী রঙ, নানারকমের রঙের হতো !

এছাড়া আমার মা-বাবার বিবাহবার্ষিকীও একই দিনে, তাই পোলাও-মাংস-মাছ নানান খাবারের আয়োজন হতো বাসায়। আত্মীয়স্বজন আসতেন। পান্তা-ইলিশের প্রচলন তখন ছিল না। আব্বা আম্মাকে শাড়ি দিতেন, নতুন শাড়ি। আম্মা লজ্জা লজ্জা হাসি নিয়ে সে শাড়ি পরতেন। এসব মিষ্টি স্মৃতি এখনো চোখে ভাসে আমার!

এটাই বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। সম্প্রীতির উৎসব।  আজকের উৎসব যে এরকমভাবে হতে পারে তখন তো তা কল্পনাতেও ছিল না আমাদের।

ফিচার ছবি: আরিফ আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিশবৈশাখি মেলালিড বিনোদনশর্মিলী আহমেদহালখাতা
শেয়ারTweetPin2

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT