চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব বিষয়ে ট্রল: মানসিক অসুস্থতা প্রকাশ পাচ্ছে সামাজিক মাধ্যমে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৪ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। পরে বিএসএমএমইউ’র থেকে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে তার সুস্থতা কামনা করছি।

ওবায়দুল কাদের অসুস্থতার পর থেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজ ও একাউন্ট থেকে ট্রল করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসামূলক নানা নেতিবাচক বক্তব্য দেয়া হচ্ছে। বিষয়টি খুবই দু:খজনক এবং নেতিবাচক। অসুস্থতা যেকোন মানুষের ও তার আশেপাশের মানুষের জন্য একটি কষ্টকর পর্যায়। ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মে অসুস্থতা কালীন অসুস্থ ব্যক্তির প্রতি করণীয় বিভিন্ন মানবিক নির্দেশনা রয়েছে, রয়েছে মানবিক নির্দেশনা পালনে ফজিলতের বিষয়টিও। কিন্তু শুধুমাত্র ভিন্নমত/রাজনৈতিক মতপার্থক্য এবং বিরোধীতার জন্য বিরোধীতা করার ঘৃণিত মানসিকতায় সমালোচনা/ট্রলে মেতে উঠছে অনেকে। এটা শুধু ওবায়দুল কাদেরের অসুস্থতায়ই নয়, এরআগেও অনেক রাজনীতিবিদ ও বিশিষ্টজনের অসুস্থতা বা মৃত্যুর সময় দেখা গেছে।

সকল মানুষ আসলে এক জাতি। আর মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করা যায় তার আচার-আচরণ ও কখন কী করতে হবে, তার মাধ্যমে। বিদ্যা-বুদ্ধি আর ধর্মীয় অনুশাসন সবসময়ই আমাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনের পথ দেখায়। এসব চর্চায় মোটেও পিছিয়ে নেই দেশের মানুষ, তারপরেও কিছু মানুষরূপী কীট সামাজিক মাধ্যমে ঘৃণা আর বিদ্বেষের বিষবাষ্প ছড়াচ্ছে ও প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে। যারা এসব করছে তাদের বিষয়টি মনে করিয়ে দেওয়া বা শুধরে দেয়া তাদের বন্ধু-পরিচিত জনদের কর্তব্য বলে আমরা মনে করি। আমাদের প্রত্যাশা, পরিস্থিতি যাইহোক না কেন সামাজিক মাধ্যমসহ সর্বক্ষেত্রে প্রকৃত মানুষের প্রতিক্রিয়া হওয়া উচিত মানবিক ও সংযত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরট্রলসামাজিক মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT