চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ক্ষেত্রেই এমন সচেতনতা এবং উদ্যমী ভূমিকার আশা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৮ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
সম্পাদকীয়
A A
Cyclone Mora

গত কয়েক দিনের প্রচণ্ড গরমে মানুষ যখন এক পশলা স্বস্তির বৃষ্টি চাইছিল, তখনই আরেক অস্বস্তি নিয়ে হাজির হয় ঘূর্ণিঝড় ‘মোরা’। আশার খবর হচ্ছে, বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি ছাড়া ইতোমধ্যে ঘণ্টায় ১৩৫ কি.মি গতিবেগে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এবারের ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই প্রশাসনের প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ লক্ষ্য করা গেছে। ঘূর্ণিঝড়ের আগে তারা সম্ভাব্য দূর্গত এলাকায় কন্ট্রোল রুম খোলার পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে। দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনসহ অন্যান্য দফতরের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারও ছিল চোখে পড়ার মতো। এতে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আতংকের বদলে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা যায়,  ‘মোরা’র তাণ্ডবে কক্সবাজার, রাঙ্গামাটি ও ভোলায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে। অবশ্য এত বড় একটা ঘূর্ণিঝড়ে এগুলো স্বাভাবিক বিষয় মনে হলেও এ ঘটনার আগের দুর্যোগগুলো পর্যালোচনা করলে বিশেষ করে নিকট অতীতের ‘সিডর’ ও ‘আইলা’য় ক্ষয়-ক্ষতির চেয়ে এবারের ক্ষয়-ক্ষতি অনেক কম বলেই স্বীকার করতে হবে। বাংলাদেশ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় কমিশনের করা এক যৌথ সমীক্ষা মতে, দশ বছর আগে হওয়া সিডরের সময় তিন হাজার চার শ’ ছয় জনের মৃত্যু, এক হাজার জন নিখোঁজ এবং ৫৫ হাজার মানুষ আহত হয়েছেন। সেই তুলনায় দুর্যোগ মোকাবেলায় এবার বাংলাদেশ বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে আমরা মনে করি। অতীতের মতো বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ায় সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই। এছাড়া অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত কয়েকটি এলাকায় তাৎক্ষণিকভাবে ত্রাণ পাঠানোর বিষয়টিও ইতিবাচক। বিদেশে থেকেও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন যা প্রশংসনীয়। এভাবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত উদ্যমী ভূমিকার কারণে যতটুকু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল তার চেয়েও অনেক কম হয়েছে। সব ক্ষেত্রেই আমরা এমন সচেতনতা এবং উদ্যমী ভূমিকা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT