চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব আছে নেই শুধু ঘড়িটা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:০৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: লন্ডনের সেন্ট জোন্স উডে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস গ্রাউন্ড ২০৪ বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। স্টেডিয়ামটির গ্র্যান্ড স্ট্যান্ডের সৌন্দর্যে প্রকাশ পায় ব্রিটিশ আভিজাত্য। চায়ের নগরী সিলেটের ঐতিহ্য প্রকাশে স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড বানানো হয়েছে একই আদলে। ভবনের লাল রঙা টালিতে চোখ আটকাবে সবার আগে। যেটিকে অলংকৃত করেছিল ইংল্যান্ড থেকে দেড় লাখ টাকা খরচ করে আনা একটি ঘড়ি। যেটি অকেজো হয়ে এখন নিথর পড়ে আছে।

নারীর কপালে টিপ যেমন শোভা বাড়ায়, তেমনি এই গ্র্যান্ড স্ট্যান্ডের মাঝ বরাবর বিন্দু হয়ে সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছিল রোমান সংখ্যার কাঁটার নান্দনিক ঘড়িটি। গত বছর বিপিএলের সময় দেখা যায় সৌন্দর্যের তিলক হয়ে স্থান পেয়েছে সেটি। বিপত্তি অবশ্য তখন থেকেই। ইংল্যান্ড থেকে আনা ঘড়ি বাংলাদেশ সময়ের সঙ্গে মিলছিল না কিছুতেই।

স্থানীয় সময়ের চেয়ে ১০ মিনিট এগিয়ে থেকে ঘুরছিল ঘড়ির কাঁটা। সময় দেখে খেলোয়াড়রা যাতে বিভ্রান্ত না হন সেজন্য ম্যাচ ডে-তে কালো কাপড়ে ঢেকে রাখা হতো সেটি।

খাপছাড়া লাগছে ঘড়ি ছাড়া সিলেট স্টেডিয়ামের খালি টালি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টের আগে দেখা গেল সেই ঘড়ি উধাও। ইউরোপিয়ান আদলে গড়া স্টেডিয়ামের সঙ্গে দারুণ মানিয়েছিল ঘড়িটি। কিন্তু ঘড়ির জায়গাটা খালি হয়ে যাওয়ায় এখন খাপছাড়া লাগছে লাল রংয়ের টালি।

বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল চ্যালেন আই অনলাইনকে জানালেন ঘড়ি উধাওয়ের কারণ।

‘ঠিক করার জন্য ঘড়ির ডিভাইস আমরা ইংল্যান্ডে পাঠিয়েছিলাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে। সেখানকার প্রকৌশলীরা ঠিক করে পাঠালে কিছুদিন ভালোই ছিল। কিন্তু ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক কারণে আবার সময়ের হেরফের দেখা দেয়। ঘড়িটি ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি। সমস্যার সমাধান করা যায় কিনা সেটির জন্য এখানেও চেষ্টা চলেছে। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি।’

বিপিএলের সময় কালো কাপড়ে ঢাকা সিলেট স্টেডিয়ামের টালি।
Reneta

স্টেডিয়ামের অবকাঠামোর সঙ্গে সাদৃশ্য রাখতে অনেক যাচাই-বাছাই করেই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও শফিউল আলম মিলে কিনেছিলেন ঘড়িটি। গত তিন মাস ধরে মেরামতের জন্য দফায় দফায় মেইল চালাচালি করেছে বিসিবি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে ব্রিটিশ কোম্পানি। তবে বিসিবি এখনও আশায় আছে। শেষ পর্যন্ত সফল না হলে স্টেডিয়ামের মিউজিয়ামে স্থান পাবে ঘড়িটা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT