চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে

আসিফ রহমান খান আসিফ রহমান খান
৮:২৯ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
সৈয়দ শামসুল হক স্মরণে বিশিষ্ট লেখক ও কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ সেপ্টেম্বর সব্যসাচী লেখক, কথাশিল্পী, কবি সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান এই গুণী মানুষ। তাই তার স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় ‘সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণবর্ষ স্মরণার্ঘ্য’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্থপতি ও কবি রবিউল হুসাইন, সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, নজরুল গবেষক ও অধ্যাপক ড রফিকুল ইসলাম, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, নাট্যজন আতাউর রহমান, অধ্যাপক হায়াত মাহমুদ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, হুমায়ূন কবির, কবি ও প্রাবন্ধিক গিয়াস মজিদ, লেখক ও গবেষক আসলাম আহসান।

অনুষ্ঠানের প্রথম পর্বে রবীন্দ্র সংগীত গেয়ে শোনান জয়িতা এবং আবৃত্তি করেন একে আজাদ, শামীম ও রমিজ রাজু। এরপর চারুলিপি প্রকাশনা থেকে প্রকাশিত ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো’ শিরোনামে সৈয়দ শামসুল হক স্মরণগ্রন্থ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘তুমি আসবে বলে’ সৈয়দ শামসুল হকের গানের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শামসুল হক স্মরণে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘শামসুল হক আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। শামসুল হক তার সারাটি জীবন একটি কাজেই ব্যয় করেছেন। তা হলো- এই দেশে বসে কষ্ট করে তিনি এই দেশের সংস্কৃতির সেবা করেছেন। তার সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশের নাটকের প্রতিদিনের প্রদর্শনীর ব্যবস্থা করা। তিনি শুধু নাটক-কবিতা লিখতেন না, নাটক কীভাবে মঞ্চায়ন করতে হয় সেদিকেও তার বিশেষ দক্ষতা ছিল। সারাটি জীবন শিল্প-সাহিত্যের জন্য নিজেকে নিবেদিত করে গেছেন। আজকের দিনে তার অনুপস্থিতে আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি।’

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
মোড়ক উন্মোচন পর্ব

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, ‘কাউকে স্মরণের প্রধান উদ্দেশ্য হলো তার সান্নিধ্য লাভের চেষ্টা। তবে গত এক বছরে আমরা কখনোই এই মহান শিল্পীকে ভুলিনি, ভুলে থাকতে পারিনি।’ এছাড়া লেখকের জন্মস্থান কুড়িগ্রামে তার নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলা সাহিত্যের এ মেধাবী কবি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি প্রায় ৪ মাস লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের সমস্যা দেখা দিলে ২০১৬ সালের ১৫ এপ্রিল তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৬০ জন

পরবর্তী

সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবস

পরবর্তী

সৈয়দ শামসুল হকের প্রথম প্রয়াণ দিবস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বাড়লো আইফোন ১০ এর দাম

সর্বশেষ

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT