চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মদিন জন্মবার্ষিকী আজ। ১৯৩৫ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে কবির জন্ম। ছয় দশক ধরে তিনি কবিতা, গান, নাটক, গল্প-উপন্যাস, চলচ্চিত্রের চিত্রনাট্যসহ সাহিত্য ও শিল্পের বিচিত্র ভুবনে বিচরণ করেছেন। সাহিত্যের সব শাখায় সাবলীল বিচরণই তাকে দিয়েছে সব্যসাচী বিশেষণ।

সৈয়দ শামসুল হকের জন্মদিন উপলক্ষে আজ বাদ আসর তার গুলশানের বাসভবন ‘মঞ্জুবাড়ি’তে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সৈয়দ শামসুল হকের জন্মস্থান কুড়িগ্রামে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

এর মধ্যে রয়েছে—তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, দোয়া মাহফিল, গ্রন্থমেলা, শিশু-কিশোর প্রতিযোগিতা, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পিটিআইয়ে আলোচনাসভা, উত্তরবঙ্গ জাদুঘরে তার জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সৈয়দ হকের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশনা সংস্থা বায়ান্ন প্রকাশ করছে আমিনুর রহমান সুলতানের গবেষণাগ্রন্থ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের সাহিত্য। এতে তার কবিতা, উপন্যাস ও নাটকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া প্রথমা প্রকাশন প্রকাশ করছে তার কাব্যগ্রন্থ আমার শহর। আগামীকাল শনিবার বিকেলে ধানমণ্ডির বেঙ্গল বই প্রাঙ্গণে গ্রন্থটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাটক রচনায় ঈর্ষণীয় সাফল্য পাওয়া সৈয়দ হক ‘নূরলদীনের সারা জীবন’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘গণনায়ক’, ‘ঈর্ষা’ ইত্যাদি কাব্যনাটকে আসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তার কাব্যগ্রন্থ ‘পরানের গহিন ভিতর’ বাংলা কবিতায় অভিনব সংযোজন। লিখেছেন পঞ্চাশটির বেশি উপন্যাস। ২০১৬ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর প্রথিযশা এই কথাসাহিত্যিকের মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথাসাহিত্যিককবিসৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT