চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার শীর্ষে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে সাকিব আল হাসান। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন পরের দুটি ম্যাচেও। টানা তিন ফিফটির শেষটি টেনে নিয়েছেন সেঞ্চুরিতে। সুবাদে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। আর সেরা পাঁচে আছেন মুশফিকুর রহিম।

শনিবার বাংলাদেশের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাকিব। মাহমুদউল্লাহর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চে শতক, দেশের দ্রুততম। দারুণ সেঞ্চুরিটির পথে জেসন রয়কে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সাকিব। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১২ চার ও এক ছক্কায় এই রান করেছেন।

Banglabid

এর আগে জফরা আর্চারের করা ৩৩তম ওভারের তৃতীয় বলটি কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। ক্যারিয়ারের অষ্টম শতক।

সবমিলিয়ে এবারের আসরে ৩ ম্যাচে ৮৬.৬৬ গড়ে ২৬০ রান এখন সাকিবের। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফলতা দেখিয়েছেন সাকিব। ইংল্যান্ড ম্যাচে উইকেটশূন্য থাকলেও আগের দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে বিশ্বকাপের এবারের আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে কক্ষপথেই রয়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার।

Reneta

রান সংগ্রাহকের দিক দিয়ে এবার দুইয়ে আছেন জেসন রয়, ৩ ম্যাচে ৭১.৬৬ গড়ে ২১৫ সংগ্রহ। দুইয়ে আরেক ইংলিশ জস বাটলার, সমান ম্যাচে নামের পাশে ১৮৫ রান। চারে ১৭৯ রান নিয়ে তাদের সতীর্থ জো রুট। সেরা পাঁচে সাকিবের সতীর্থ মুশফিকুর রহিম, ১৪১ রান নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে সাকিবের প্রথম সেঞ্চুরি, দেশের দ্রুততম

পরবর্তী

এবার রাজবাড়ীতে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

পরবর্তী

এবার রাজবাড়ীতে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বোলিং দুঃস্বপ্নের দিনে সেঞ্চুরিতে রাঙালেন সাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT