রাজনীতি

সবার শান্তির জন্যই আমাদের প্রার্থনা: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে সাদা দেয়াল ও microphones।. Channel i News – চ্যানেল আই নিউজ

গণতন্ত্র রক্ষায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: সবার শান্তির জন্যই আমাদের প্রার্থনা থাকবে। 

বৃহস্পতিবার ৩ মার্চ দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে আয়োজিত শ্রদ্ধার্পণ সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এর আগে তিনি দলের পক্ষ থেকে মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ধর্মের নামে যে হানাহানি, সেই হানাহানি বাংলাদেশে সবচেয়ে কম হয়। কিছু কিছু কুচক্রি আছে, যারা মাঝে মাঝে ধর্মের বিভাজন সৃষ্টির চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর ধরে ভাইয়ে-ভাইয়ের মতো বসবাস করেছে। বৌদ্ধ ধর্মের একটা প্রভাব, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব জায়গায় সৃষ্টি করেছিল। এটা হচ্ছে শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম।’

তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখি রাষ্ট্র করতে হলে সকল বাংলাদেশীকে এক হতে হবে। বিশ্বের নানা স্থানে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশেও ভিন্নমতাবলম্বিরাও নির্যাতিত হচ্ছে। সবার শান্তির জন্যই আমাদের প্রার্থনা থাকবে।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ধর্মীয় বিভাজনে কখনোই মঙ্গল বয়ে আনা যাবে না।

গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি নেতাদের।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…