চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবার আদরে বড় হচ্ছে প্রিন্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ন ২৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
আব্রামের সঙ্গে পূর্ণিমা ও ফেরদৌস

আব্রামের সঙ্গে পূর্ণিমা ও ফেরদৌস

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম এখন ফেরদৌস আর পূর্ণিমার কোলে। আজ ২৩ জুলাই রোববার সকালে এই ছবিটি দিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘সবার আদরে বড় হচ্ছে প্রিন্স’।

এখন তারা সবাই ব্যস্ত মহড়া নিয়ে। আগামীকাল ২৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপু বিশ্বাস বলেন, ‘তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস।’ সেই মহড়ার ফাঁকেই আব্রামের সঙ্গে ছবি তুলেছেন তারা। এখন চলছে চূড়ান্ত মহড়া।

জানা গেছে, এবার পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পি।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সমন্বয় করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চিত্রপরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল।

পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসআব্রামপূর্ণিমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT