চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে স্বাস্থ্য ঝুঁকি ভেবে অর্থনৈতিক পদক্ষেপ জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:১১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A
লকডাউন

করোনাভাইরাসের প্রকোপ কমাতে দেশে চলমান ছুটির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বন্ধ বললেই চলে। জরুরি কিছু পরিষেবা চালুর মাধ্যমে জনগণের খাদ্য-চিকিৎসার কিছুটা ধরে রাখা হয়েছে। কবে এই করোনা পরিস্থিতির উন্নতি হবে, তা কেউ জানে না।

দেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছেন। দাবি জানাতে শুরু করেছে, করোনার এই সঙ্কটের মধ্যেও সীমিত আকারে ব্যবসা ও যাতায়াত সুবিধা চালু করতে দেবার জন্য। সীমিত আকারে গার্মেন্টসও খুলেছে কিছু এলাকায়।

পবিত্র রমজান শুরু হয়েছে, সামনে ঈদুল ফিতর। সাধারণ জীবন যাপনের পাশাপাশি উৎসবের কারণে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়ে। করোনার কারণে তা ব্যাহত হয়েছে। জরুরি সহায়তা হিসেবে খাদ্যের বাইরেও বাসস্থান ভাড়া, পানি-গ্যাস-বিদ্যুত বিল, শিক্ষা খরচ ও চিকিৎসার জন্য নগদ অর্থের প্রয়োজন জনসাধারণের, যা কোনোভাবেই অনেকে সংগ্রহ করতে পারছে না। এই বিষয়টি সামনের দিনগুলিতে বড় সমস্যা হিসেবে দেখা দেবে বললে ভুল হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২৭ এপ্রিল) বলেছেন, “যেখানে ভাইরাসের সংক্রমণ কম সেখানে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। ধীরে ধীরে অনেক কিছুই খুলে দেওয়া হবে। ব্যবসা বাণিজ্যও চালু করা হবে। কৃষিকাজ তো এরই মধ্যে অনেকে করছেন। আমাদের সংগঠনগুলোও সেই কাজে সাহায্য করছে।” তারমানে সরকার বিষয়গুলো নিয়ে যথেষ্ট চিন্তিত ও সচেতন।

যে দাবিই উঠুক আর যে পদক্ষেপই নেয়া হোক না কেন, সবার আগে মাথায় রাখতে হবে স্বাস্থ্য ঝুঁকি। যে করোনার কারণে জরুরি ছুটি বা লকডাউন, তা পুরোপুরি না নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে। পর্যায়ক্রমে কীভাবে কোন বিষয়ে শিথিল হতে হবে, তা নিয়ে সম্মিলিত সিদ্ধান্ত জরুরি। তাহলেই জনগণের জীবনের পাশাপাশি ধীরে ধীরে দেশের অর্থনীতি কিছুটা প্রাণ ফিরে পাবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT