চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাইকে হিন্দি জানতে হবে’ বলে ফাঁসলেন ধারাভাষ্যকার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শত কোটি মানুষের দেশ ভারতে হরেক রকমের ভাষা। দেশটির জাতীয় ভাষা হিন্দি হলেও বিভিন্ন রাজ্যের মানুষ নিজ নিজ আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বহু সংস্কৃতির সেই ভারতেই ‘সবাইকে হিন্দি জানতে হবে’ বলে বিতর্কের মুখে পড়েছেন এক ধারাভাষ্যকার!

বৃহস্পতিবার কর্ণাটক আর বরদার মধ্যকার রঞ্জি ট্রফির ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন দুজন। এমন সময় মাইক্রোফোন হাতে এক ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারের হিন্দি ধারাভাষ্যের প্রশংসা করে বলেন, ‘আজকাল সুনীল গাভাস্কার হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছেন দেখে আমার বেশ ভালোই লাগে। হিন্দিতে কথা বলার কারণে তিনি দারুণ সব মতামত দিতে পারেন। এমনকি যখন তিনি ডট বলকে বিন্দী বল বলেন তখনও আমার বেশ ভালো লাগে।’

সতীর্থ ধারাভাষ্যকার এমন কথা বলার পর সুশীল দোশি নামের এক ধারাভাষ্যকার বলে বসেন, ‘সব ভারতীয়কে হিন্দি জানতে হবে। এটা আমাদের মাতৃভাষা। এরচেয়ে আর কোনো বড় ভাষা নেই।’

Banglabid

‘আমার খুব রাগ লাগে যখন দেখি কোনো ক্রিকেটার বলে, আমরা তো ক্রিকেটার। আমাদেরও হিন্দি বলা লাগবে? আপনি যখন ভারতে থাকবেন তখন আপনাকে অবশ্যই হিন্দি বলা লাগবে।’

সুশীল দোশির এই কথা মুহূর্তেই উত্তাপ ছড়িয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক সমর্থকই অবিলম্বে বহিষ্কার দাবী করেছেন দোশির। এক সমর্থক টুইটারে লিখেছেন, ‘আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম যে ধারাভাষ্যকাররা নাকি জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইছেন? বলেছেন সবাইকে হিন্দি শিখতে হবে। যদি বিষয়টা সত্যি হয় তাহলে বলবো অবিলম্বে বিসিসিআই তাদের বহিষ্কার করুক। এটা অগ্রহণযোগ্য।’

আরেক ভক্ত টুইটারে কর্ণাটক বনাম বরদার ম্যাচের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘দেখুন কী হচ্ছে! ধারাভাষ্যকাররা যখন হিন্দি শেখার জন্য চাপাচাপি করছেন ক্রিকেটাররা তখন কানাদা এবং গুজরাটি ভাষায় কথা বলায় ব্যস্ত!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রঞ্জি ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT