চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে ছাড়িয়ে চূড়ায় জহুরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেভাবে খেলছেন তাতে ঢাকা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়া কেবল সময়ের ব্যাপার। আবাহনী ওপেনার জহুরুল ইসলাম অমি ৮ ম্যাচে দুই সেঞ্চুরি ও নব্বই ছোঁয়া দুটি ইনিংসে করেছেন ৫২২ রান। আবাহনী সুপার লিগ নিশ্চিত করায় জহুরুলের সামনে আরও সাত ম্যাচ। তাতে ২৩১ রান করতে পারলেই পেছনে পড়ে যাবে দুই আসর আগে করা লিটন দাসের রেকর্ডটি।

চলতি লিগে পাঁচশ ছাড়ানো একমাত্র ব্যাটসম্যান জহুরুল। তার পেছনে আছেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয় (৪৮১), ভারতীয় ক্রিকেটার অভিমন্যু ইশ্বরীয়ান (৪৭৪), প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান (৪৬৪)।

বাংলাদেশের ঘরোয়া একমাত্র ওয়ানডে লিগটি লিস্ট ‘এ’ মর্জাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ ৭৫২ রান করেন লিটন দাস। ২০১৭ সালে আবাহনীর আকাশী-নীল জার্সি জড়িয়ে খেলেছিলেন ১৪টি ম্যাচ। দুই বছর পর আবাহনীর হয়েই নতুন রেকর্ডের পিছু নিয়েছেন জহুরুল।

৩২ বছর বয়সী এই ডানহাতি ওপেনার শুরুটা করেছিলেন সেঞ্চুরি হাঁকিয়ে। কব্জিতে চিড় নিয়েও মিরপুরে বিকেএসপির বিপক্ষে খেলেন ১২১ রানের অপরাজিত ইনিংস। বাকি সাত ইনিংস যথাক্রমে-৪৫, ১৪, ০, ৯৬, ১৩০, ২৫, ৯১*। চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচ।

জহুরুলের সবশেষ ইনিংসটা ছিল দারুণ কার্যকরী। বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন দায়িত্ব নিয়ে খেলে। তরুণ সাইফউদ্দিনকে নিয়ে হারের মুখ থেকে দলকে জেতান ৯২ রানের অবিচ্ছিন্ন জুটিতে।

জহুরুলের ব্যাটিং মুগ্ধতা ছড়াচ্ছে নতুন করে। সম্ভাবনার আলো জ্বেলে বাংলাদেশ দলে এলেও আন্তর্জাতিক ক্যারিয়ার খুব লম্বা হয়নি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। খেলেছেন সাতটি টেস্ট, তিনটি টি-টুয়েন্টি ও ১৪টি ওয়ানডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

মার্চ ২৫, ২০২৬

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

মার্চ ২৫, ২০২৬

‘পরাণ’-এর ইতিহাসের দিকেই যাচ্ছে ‘প্রেশার কুকার’!

মার্চ ২৫, ২০২৬
১৮তম অ্যাটর্নি জেনারেল আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ছবি: সংগৃহীত।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

মার্চ ২৫, ২০২৬

হামজা খেলবেন কিনা, যা জানালেন বাংলাদেশ কোচ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT