চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবধরনের ক্রিকেট থেকে অবসরে ‘রহস্য স্পিনার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মিস্ট্রি স্পিনার বলা হত তাকে। আবির্ভাবের সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছিলেন। সেই রহস্য বোলার অজন্তা মেন্ডিস অবসর নিয়ে ফেললেন সবধরনের ক্রিকেট থেকে।

শ্রীলঙ্কান বিবিসির খবর, ৩৪ বছর বয়সেই ব্যাট-প্যাড গুটিয়ে রাখলেন মেন্ডিস। জাতীয় দলের জার্সিতে খেলেননি বহুদিন। শেষবার লঙ্কান জার্সিতে খেলেছিলেন ২০১৫ সালে। দেশটির ক্রিকেটে এখন পালাবদলের হাওয়া। নতুন করে আর সুযোগ পাওয়ারও সম্ভাবনা নেই। তাই অবস্থা বুঝেই সরে যাওয়ার সিদ্ধান্ত।

জাতীয় দলের জার্সিতে মেন্ডিসের সেরা পারফরম্যান্স ২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে। ১৩ রান খরচ করে তুলে নিয়েছিলেন ভারতের হাফডজন উইকেট। টেস্ট অভিষেকও হয়েছিল সেই ভারতের বিপক্ষেই। তিন টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাইয়েছিলেন। ওই সিরিজে তার দখলে ছিল ২৩ উইকেট।

মেন্ডিসের একদশক আগের সেই পারফরম্য়ান্সে এতটাই প্রভাবিত হয়েছিলেন প্রখ্যাত ক্রিকেট লিখিয়ে রব স্টিন যে নিজের কলামে লিখেছিলেন, ‘স্পিন বোলিংয়ের ভবিষ্যত আমরা পেয়ে গিয়েছি। তার নাম অজন্তা মেন্ডিস।’

নিজের সেরা সময়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি টি-টুয়েন্টিতে তার রেকর্ড আজও অক্ষত। টি-টুয়েন্টির একমাত্র বোলার হিসেবে দু-বার একই ইনিংসে ছয় উইকেট নেয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।

তবে আবির্ভাবের সময়ে যতটা সাড়া ফেলেছিলেন, সেই ফর্ম ধরে রাখতে পারেননি পরবর্তীকালে। ২০০৯ এবং ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটের বোলিংয়ে নিয়মিত মুখ ছিলেন। তারপর থেকেই পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নামতে থাকে তার।

Reneta

মেন্ডিস ১৯টি টেস্টসহ ৮৭টি একদিনের ম্যাচ এবং ৩৯টি-টুয়েন্টি খেলেছেন। সেখানে উইকেটসংখ্যা যথাক্রমে ৭০, ১৫২ এবং ৬৬। চলতি বছরে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন। প্রিমিয়ার লিগের টায়ার-বিতে পুলিশ স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন ছিলেন। তবে অবাক করার হলেও দলের বোলার হিসেবে নয়, ব্যাটসম্যান কোটায় খেলছিলেন মেন্ডিস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT