চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশি দাম পাওয়া পাঁচ ভারতীয় ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল মেগা নিলামের প্রথম দিন শেষে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন উইকেটকিপার ব্যাটার ইশান কিষান।

শনিবার ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া নিলামে জন্ম হয় নানা নাটকীয়তার। দিন শেষে ৩৭৭ জন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ভিত্তিমূল্য বিচারে আকাশছোঁয়া মূল্যে দল পেয়েছেন পাঁচ ক্রিকেটার।

ইশান কিষান: প্রথম দিনের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিষান। ২ কোটি ভিত্তিমূল্যের ইশানের জন্য প্রথমেই দাম হাঁকে সাবেক ফ্র্যাঞ্চাইজি মুম্বাই। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব, গুজরাট এবং হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ইশানকে ধরে রাখে মুম্বাই।

দিপক চাহার: দিপক চাহারকে আবারও দলে ফিরিয়েছে চেন্নাই। ডানহাতি এ অলরাউন্ডারকে নিয়ে শুরুতে লড়াই করে হায়দ্রবাদ এবং দিল্লি। পরে লড়াইয়ে যোগ দেয় রাজস্থান ও চেন্নাই। শেষ পর্যন্ত ১৪ কোটি রুপিতে দিপক ফিরলেন চেন্নাইয়ে।

শ্রেয়াস আইয়ার: দুই কোটি রুপি ভিত্তিমূল্যের শ্রেয়াস আইয়ার বিক্রি হয়েছেন চড়া দামে। আরসিবি, গুজরাট, দিল্লির বিপক্ষে লড়ে সম্ভাব্য অধিনায়ক আইয়ারকে টেনে নেয় কলকাতা। এজন্য খসাতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি।

হার্শাল প্যাটেল: গত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হার্শাল প্যাটেলের জন্য লড়াই চালিয়েছে আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ডানহাতি পেসারকে দলে ফিরিয়েছে সাবেক ফ্র্যাঞ্চাইজি আরসিবি।

Reneta

প্রসিধ কৃষ্ণ: ১ কোটি ভিত্তিমূল্যের প্রসিধ কৃষ্ণকে ১০ কোটিতে কিনতে হয়েছে রাজস্থানকে। ডানহাতি এ পেসার গত আসরে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২২আইয়ারইশানচাহারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT