চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বাজে বছর কাটালেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বছরের শুরুতে প্রাণের ক্লাব বার্সা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিতে হয়েছে। লিওনেল মেসি নতুন শহরে এসে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি মাঠের কারিকুরি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী খুঁজে ফিরছেন সেরাটাকে। বলতে গেলে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছরই কাটল আর্জেন্টাইন মহাতারকার।

নেইমার, কাইলিয়ান এমবাপে, ডি মারিয়াদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগের সাথে যুক্ত হন মেসির। যেকোনো প্রতিপক্ষের কাছেই যা আতঙ্কের নাম হওয়ার কথা। কিন্তু কোথায় জানি কী একটা ঠিকঠাক ঘটছে না।

ফলাফল, ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর পার করছেন মেসি। লা লিগায় যেখানে প্রতি ১৫৫ মিনিটে জাল খুঁজে পেত তার বল, সেখানে লিগ ওয়ানে মেসিকে গোল প্রতি অপেক্ষা করতে হচ্ছে ৮৬৫ মিনিট! যা তার নামের সাথে একদমই বেমানান।

পিএসজি মেসির উপর আস্থা রাখতে পারে চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স দেখে। যেখানে এখন পর্যন্ত পাঁচ গোল করে পিএসজিকে নকআউট রাউন্ডে তুলতে সাহায্য করেছে মহাতারকা।

বছর ভালো না কাটলেও নামটা মেসি বলেই সব হিসাব-কিতাবের বাইরে তাকে রাখা যাচ্ছে না। নতুন পরিবেশ মানিয়ে নিতে আরও কিছুটা সময় প্রয়োজন। নতুন বছর শুরুর আগে নিজেকে নিয়ে ভাবার কিছুদিন সময় পাচ্ছেন মেসি। খেলা নেই, সময়টা বড়দিনের ছুটির। তারপর ২০২২ সালটা মেসিময় করে প্রথমবার চ্যাম্পিয়ন লিগ শিরোপা উঁচিয়ে ধরতে চায় পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিমেসিলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT