চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফল অস্ত্রোপচার শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরছে বাংলাদেশী তিন পায়ের শিশু চৈতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
স্বাস্থ্য
A A

শিশু চৈতি,তার বয়স মাত্র তিন বছর।জন্ম থেকেই লেজের মত দেখতে তিন পা নিয়ে বেড়ে ওঠেছে মেয়েটি।বাংলাদেশে কয়েকবার অস্ত্রোপচার করেও সফল হতে পারেনি চিকিৎসকরা।অবশেষে এক চ্যারিটি প্রতিষ্ঠানের সহায়তায় দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন চৈতি।

তার এই অতিরিক্ত অঙ্গ কীভাবে কেটে ফেলা যায় এবং কাটা স্থানে কীভাবে পূরণ করা যায় এই নিয়ে অস্ট্রেলিয়ার সার্জন এক মাস নানা পরীক্ষা চালানোর পর সফলভাবে অস্ত্রোপচার করা হয়।

শিশুটির মা সীমা খাতুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আমি আমার পরিবারকে দেখার জন্য অপেক্ষায় আছি, আমার মেয়ের খেলা দেখার অপেক্ষায় আছি।এখন সবকিছু ভালো, মেয়েটা আমার অন্য বাচ্চাদের মত খেলতে পারবে, এখন সে অন্য সবার মত।

Banglabid

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মোনাস শিশু হাসপাতালের সার্জারির প্রধান ডা. ক্রিস কিমবার বলেন, চৈতির ব্যাপারটা অস্বাভাবিক, সার্জারিটা ছিলো ভীতিকর। এমন অপারেশন নিজের একক সিদ্ধান্তেই করতে হয়, বুঝে বুঝে সমাধান বের করতে প্রচুর সময় দিতে হয়।

বাংলাদেশী যেসব ডাক্তার  চৈতিকে কয়েকবার অস্ত্রোপচার করছিলো, তাদের সঙ্গে কথা বলে চিল্ড্রেন ফার্স্ট ফাউন্ডেশন এর সহায়তায় গতবছর তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশে এর আগে অস্ত্রোপচার করে মেরুদণ্ড বারাবর পা কেটে ফেললেও কোন সুফল আসেনি। তার শরীরে যমজ মলদ্বার এবং যমজ যৌনাঙ্গ থাকায় পুন:রায় অস্ত্রোপচার করতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ দিন ধরে পরিকল্পিনা করে নভেম্বরে অস্ত্রোপচারের সীদ্ধান্তে আসতে পারে অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের।

Reneta

অতিরিক্ত পা কেটে ফেলার পর দেখা হয় আগের মত শরীরের অন্যান্য অঙ্গ কাজ করছে কিনা? সবকিছু নিশ্চিত হয়েই চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার ছাড়পত্র দিয়েছেন।

ডা: কিমবার বলেন, যে মেয়েটি একসময় কিছু করতেই পারতো না, সে এখন হাঁটতে পারে, দৌড়তে পারে এবং ওজনও ধারণ করছে।

তিনি বলেন, সে এখন তার মায়ের সাথে বাংলাদেশে বাড়িতে ফিরে যেতে পারে। তবে তার কিশোরী বয়সে তাকে আরেকবারের জন্য অস্ত্রোপচার করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাবতা’র আইটেম গানে দীপিকার ঝলক!

পরবর্তী

অস্ট্রেলিয়ার আসা নিশ্চিত: পাপন

পরবর্তী

অস্ট্রেলিয়ার আসা নিশ্চিত: পাপন

মানুষের অসহায়ত্ব নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি হানিফের আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT