চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফলতা পেতে বোলারদের জন্য সৌম্যর পরামর্শ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:৫৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে: হেগলি ওভালের উইকেটে ‘রাইট ট্র্যাকে’ বল করলে পেসারদের জন্য সাফল্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন ৮৬ রানের ইনিংস খেলা সৌম্য সরকার। নিজের ইনিংস আরও বড় করতে না পারার আক্ষেপও করেছেন রান খরায় থাকা এ ব্যাটসম্যান।

ইনজুরির সঙ্গে লড়াই করে এ টেস্টের বাইরে নিয়মিত ওপেনার ইমরুল কায়েস। আর নিজের ফর্মের সঙ্গে লড়াই চলছিলো সৌম্য সরকারের। ইমরুলের জায়গায় সুযোগ পেয়েই প্রথম ইনিংসে বাংলাদেশের টপ স্কোরার এ বাঁ হাতি। তবে নিজের ইনিংসটা আরও বড় করলে হয়তো বড় হতো দলের টোটালও। দিন শেষে সৌম্যর তাই আফসোসটা রয়েই গেছে।

পোস্ট ম্যাচ সংবাদ সম্মলনে সৌম্য বলেন, আমি আউট হওয়ার পরপরই সাব্বির আর সাকিব আউট হয়েছে। আমি আউট না হলে হয়তো তারা দুজনও আউট না হতে পারতো।

২’৮৯ এ নিজেরা থেমে গেলেও ৩ পেসার নিয়ে নামছে বাংলাদেশও। তাই দ্বিতীয় দিন বোলাররা নতুন আশা দিতে পারেন। হেগলির গ্রিনট্র্যাকে ব্যাট করে নিজের অভিজ্ঞতায় বোলারদের জন্য পরামর্শ আছে সৌম্যর।

পিচে কয়েকটা জায়গা আছে যেখান বল কিক করে। বলটা যদি সেখানে রাখা যায় এবং লাইন ও লেন্থ ঠিক রাখতে পারলে মনে হয় পেসাররা সফল হবেন।

টেস্টের দ্বিতীয় দিন তাপমাত্রা আরও কমবে, আর বাতাসের গতি হবে প্রথম দিনের চেয়ে বেশি। এমন আভাসই দিচ্ছে ক্রাইস্টচার্চের আবহাওয়া রিপাের্ট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরফের দেশে শেখ হাসিনা-শেখ রেহানার কিছু সময়

পরবর্তী

ন্যাশনাল জিওগ্রাফিক আলোকচিত্রীর সঙ্গে ‘নেচার অ্যান্ড হিউম্যান স্পিরিট’ সেশনে ওয়াসফিয়া

পরবর্তী

ন্যাশনাল জিওগ্রাফিক আলোকচিত্রীর সঙ্গে 'নেচার অ্যান্ড হিউম্যান স্পিরিট' সেশনে ওয়াসফিয়া

‘ঘরপোড়া’দের জন্য শেয়ার বাজারে সিঁদুরে মেঘ

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT