চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফর সংক্ষিপ্ত করে দেশের পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
Prime Minister

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাকে এবং তার সফরসঙ্গীদের নিয়ে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে রোববার চারদিনের সফরে গত রোববার সিঙ্গাপুর যান। নির্ধারিত সময়ের একদিন আগেই ফিরছেন তিনি।

সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুর পিপিপি এবং বিমান চলাচল সংক্রান্ত দু’টি সমঝোতা স্মারকে সই করে। স্মারক দুটি হচ্ছে-পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক এবং এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক।

সোমবার সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয় ইস্তানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে স্মারকগুলো সই হয়।

কিন্তু সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন।

সিঙ্গাপুরের সিনিয়র মিনিস্টার অব স্টেট ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

Reneta

ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সিঙ্গাপুরশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষতিপূরণের বিষয়টা এখন ইউএস বাংলার: কাদের

পরবর্তী

বাপ্পা-কোনাল এর গানের মডেল তাসনুভা তিশা

পরবর্তী
বাপ্পা-কোনাল

বাপ্পা-কোনাল এর গানের মডেল তাসনুভা তিশা

যেভাবে তারা বেঁচে ফিরলেন

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT