চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টুডিও ৪৮’ এর আয়োজনে সপ্তাহব্যাপী এচিং আর্ট কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

শনিবার (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বছিলায়  ‘স্টুডিও ফোরটি এইট’ এর আয়োজনে শুরু হয়েছে এচিং আর্ট এর উপর সপ্তাহব্যাপী কর্মশালা। ‘শূন্যতায় রেখা’ শীর্ষক ক্যাম্পটিতে অংশগ্রহণ করছেন ১২ জন নির্বাচিত শিল্পী।

কর্মশালাটির সার্বিক তত্বাবধান ও পরিচালনা করছেন শিল্পী মঞ্জুর রশিদ এবং কে জামান শিমুল।

এচিং আর্ট সম্পর্কে বলতে গিয়ে তারা জানান, চিত্রকলায় ছাপচিত্র একটি আধুনিক মাধ্যম। আধুনিককালে ছবিকে সাধারণের হাতের নাগালে এনে দিতে এই মাধ্যম বেশ অগ্রণী ভূমিকা রাখে। বাংলাদেশে আধুনিক শিল্পচর্চার উদ্ভব ও চারুশিল্প প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকেই ছাপাই ছবির প্রচলন ছিল। যুগের প্রয়োজনে মুদ্রণশিল্পকে সমৃদ্ধ করতে যে মাধ্যমের উদ্ভব, তা হয়ে উঠেছে চিত্রশিল্পের এক অনন্য মাধ্যম। ছাপচিত্রের অনেকগুলো মাধ্যমের মধ্যে এচিং একটি জনপ্রিয় মাধ্যম। এটি বেশ সময় এবং পরিশ্রমলব্ধ শিল্প।

Banglabid

এই কর্মশালার মাধ্যমে শিল্পীরা কাজের মধ্যে দিয়ে এচিং এর বিভিন্ন করণকৌশল এর সাথে পরিচিত হবে বলেও জানানো হয়। পাশাপাশি প্রত্যেক শিল্পী দুটি করে শিল্পকর্ম সম্পন্ন করবেন। পরবর্তীতে এইসব শিল্পকর্ম নিয়ে ‘স্টুডিও ফোরটি এইট’ এর গ্যালারিতে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফাহমিদা এনাম কাকলী, আল আখির সরকার, আসিফ উজ জামান, তারেক মাহাদী, কে জামান শিমুল, নাঈম জামান, সুবর্ণা মোর্শেদা, সানজীদ মাহমুদ, মনজুর রশীদ, কাব্য কারিম, ফাহিম চৌধুরী ও তর্পন পাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টকাব্য কারিমক্যাম্পফাহমিদা এনাম কাকলীফাহিম চৌধুরীবছিলালিড বিনোদনশিল্পশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাষা আজিজের নতুন চমক, ৩ একরে সমৃদ্ধ কুলবাগান

পরবর্তী

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও বিচারকদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়: হাইকোর্ট

পরবর্তী

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও বিচারকদের জনগণের আদালতে দাঁড় করানোর এখনই সময়: হাইকোর্ট

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪, আহত ৬৭৩

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT