কিছুদিনের জন্য নিজের পরিবারসহ দেশ ছাড়ছেন বলিউডের পার্ফেক্টশনিস্ট খ্যাত তারকা আমির খান। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এমনকি তারকা খ্যাতি সম্পন্ন আমিরকে চড় মারলে একলাখ রুপি টাকা দেওয়ার ঘোষণা হয়। তাই এমন পরিস্থিতে কয়েকদিনে জন্য আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘পিকে’ খ্যাত এ নায়ক।
আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করে বলেন, আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই। পরিস্থিতি বেশ বিশৃঙ্খল। আপনারাও তা দেখছেন। তাই পরিস্থিতি ঠাণ্ডা না হওয়া পযন্ত আমির এবং তার পরিবার কয়েকদিনের জন্য আমেরিকায় যাওয়ার চিন্তা করছেন। পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার তারা দেশে ফিরবেন।
তোপের মুখে থাকা আমির গত কিছুদিন ধরে পাঞ্জাবের লুধিয়ানায় দাঙ্গাল সিনেমার শুটিং করছিলেন। কিন্তু পাঞ্জাবের একজন শিবসেনা নেতা ঘোষণা দেন, আমিরকে যদি কেউ চড় মারতে পারে তাহলে এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। এরপর লুধিয়ানায় আমির যেখানে অবস্থান করছিলেন সেই হোটেলের সামনে আন্দোলনরত অনেক মানুষ জোড়ো হয়।
অবস্থার অবনতি ঘটলে সেই অবস্থায় কড়া নিরাপত্তায় লুধিয়ানা থেকে মুম্বাই ফিরে আসেন আমির। আর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
এর আগে আমির খান সম্প্রতি রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে গত ৭-৮ মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কথা বলেন তিনি। এরপর থেকেই বির্তকের কেন্দ্রে চলে আসেন আমির। রাজনীতির মাঠ থেকে শুরু করে বলিউড অঙ্গন তাকে নিয়ে বির্তকে জড়ান।







