চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, কোথায় দেখবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২০
বিনোদন
A A

আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ সিনেমা ‘দিল বেচারা’। বহুল প্রতিক্ষিত এই ছবিটি নিয়ে আগ্রহী শুধু সুশান্তর ভক্ত অনুরাগীরাই নন, বরং ছবিটি নিয়ে প্রতীক্ষায় আছেন ভারতীয় সিনেমার ভক্তরা।

কোথায় কখন ছবিটি দেখা যাবে, এ নিয়ে কৌতুহলের শেষ নেই কারো। আগেই ঘোষণা এসেছে, ছবিটি মুক্তি পাচ্ছে ডিজনি-হটস্টারে। ক’দিন আগেই ঘটা করে তারিখও দিলো প্রযোজনা প্রতিষ্ঠান। তারা জানায় ২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ ছবিটি দেখতে পারবেন সকলে।

যদিও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিল চলতি বছরের মে মাসে, তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। শেষমেশ গেল জুন মাসে সুশান্তের অকাল চলে যাওয়ায় পরে ছবিটির নির্মাতা মুকেশ ছাবড়া সুশান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন।

Banglabid

তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার দর্শকরাও ওটিটির মাধ্যমে সিনেমাটি দেখতে পারবেন। যার ঘোষণা পরিচালক মুকেশ ছাবড়া এর আগেও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন।

এদিকে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার বিষয়ে তার অনেক ভক্তই মনঃক্ষুণ্ণ হয়েছেন। তারা চেয়েছিলেন, ছবিটি হলে মুক্তি দেয়া হোক। করোনা পরিস্থিতি ঠিক হলে ছবিটি কি হলে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে কিনা মুকেশ ছাবড়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘এটা ফক্স স্টারস স্টুডিওর সিদ্ধান্ত। এখন তাদেরকে প্রশ্ন করলেও উত্তর পাব না। এখন ছবিটি দেখাটাই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই মুক্তি দেয়া হবে।’

টিনএজ প্রেমের গল্প নিয়ে জন গ্রিনের লেখা বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’র গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দিল বেচারা’ সিনেমাটি। এই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল বেচারামুকেশ ছাবড়াসঞ্জনা সাংঘিসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএল শুরু সেপ্টেম্বর ১৯, ফাইনাল ৮ নভেম্বর

পরবর্তী

রাবেয়া খাতুনের গল্পে ঈদের নাটক ‘ক্রিস্টালের রাজহাঁস’

পরবর্তী

রাবেয়া খাতুনের গল্পে ঈদের নাটক ‘ক্রিস্টালের রাজহাঁস’

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫৪৮, মৃত্যু ৩৫

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT