চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপে মেছো বাঘ পিটিয়ে মেরে উল্লাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
মেছো বাঘ

চট্টগ্রামের সন্দ্বীপে দিন দিন উজাড় করা হচ্ছে প্রাকৃতিক শোভাবর্ধনকারী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি থেকে রক্ষাকারী বাগান। স্থানীয়দের দৌরাত্ম্যে যেমন বিলুপ্ত হচ্ছে সাগর তীরের কেওড়া বাগান তেমনি বিলুপ্ত হচ্ছে ঝোপঝাড়ে বেড়ে উঠা প্রাণীজগৎ। সন্দ্বীপে উপকূলীয় এলাকায় বন্য প্রাণী ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে।

সন্দ্বীপ উপজেলা পৌরসভার ৫ নং ওয়ার্ডে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করে উল্লাসে মেতে উঠেছে গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শী স‍ূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে উপজেলার পৌরসভার একটি গ্রামে খাবার সংগ্রহের জন্য লোকালয়ে ঢুকে পড়লে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে ধাওয়া করে বাঘটিকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখে। এ সময় বিপন্ন প্রজাতির মেছো বাঘটি দেখতে আশে পাশের কয়েক’শ মানুষ ভিড় জমায়। স্থানীয় কিছু উঠতি তরুণ বাঘটিকে হত্যা করে উল্লাসও করে।

মোহাম্মদ দিদার জানান, বেশ কয়েকদিন ধরে তাদের এলাকায় মেছো বাঘের উপদ্রব শুরু হয়েছে। লোকালয়ে ঢুকে বাড়ির মুরগি থেকে শুরু করে ছাগলের বাচ্চা খেয়ে ফেলছে। বাহার নামের একজন জানান, গ্রামের অদূরে খালের ঝোপঝাড় ও কবরস্থানের ঝোপঝাড়ে মেছো বাঘের আনাগোনা আছে। এখানে প্রায় ৩টা মেছো বাঘ আছে। একটি বাঘ এলাকায় প্রবেশ করে মুরগি, ছাগল খেয়ে ফেলে। গরুকে কামড়ায়, লোকালয়ে ঢুকে মানুষ দেখলে দৌড়ায়।

স্থানীয় পৌরসভার মেয়র জাফল উল্লাহ জানান, বেশ কয়েকদিন ধরে একটি বাঘ গ্রামে প্রবেশ করে গৃহপালিত পশুদের উপর হানা দেয়। গতকাল এলাকার ১ থেকে ২ শত লোকজন বাঘটিকে ধাওয়া করে হত্যা করে। তবে, এতগুলো মানুষের মধ্যে ঘটনার সাথে প্রকৃতপক্ষে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।

এ ব্যাপার স্থানীয় সংসদ সদস্য মহফুজুর রহমান মিতা বলেন, গ্রামবাসীর মধ্যে সচেতনতার অভাবে এ ধরনের বিপন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে। মেছো বাঘ দেখলেই গ্রামবাসী কৌতূহলী ও অতি উৎসাহী হয়ে হত্যা করছে। গ্রামবাসীর হাত থেকে এদের বাঁচানো যাচ্ছে না।

ট্যাগ: উল্লাসমেছো বাঘসন্দ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়াল

পরবর্তী

ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে: ওবায়দুল কাদের

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস এবং কতিপয় গনি মিয়াদের আস্ফালন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT