চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দেহের জাল ছিঁড়ে আলোয় সঞ্জিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলতে পারেননি সঞ্জিত সাহা দ্বীপ। সন্দেহের চাদর সরিয়ে মাঠে ফিরেই এ তরুণ অফস্পিনার করলেন বাজিমাত। শের-ই-বাংলা স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এনে দিলেন সহজ জয়। নতুন শুরুর প্রথম ডেলিভারিতেই তুলে নেন উইকেট।

বোলিং পরীক্ষার ভিডিও ফুটেজ দেখে সঞ্জিতের কোনো ডেলিভারিতেই বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ত্রুটি খুঁজে পায়নি বলে জানা গেছে। তাতে দ্রুতই ২১ বছর বয়সী এ তরুণ পেয়ে যান ঢাকা লিগে খেলার ছাড়পত্র। সন্দেহের তীর সরিয়ে মঙ্গলবার মিরপুরে নতুন উদ্যোমে নেমে করেন দুর্দান্ত বোলিং। ৭ ওভারে দেন মাত্র ২০ রান, শিকার ৪ উইকেট। করেন দুটি মেডেন ওভারও।

ছোট লক্ষ্য বৃষ্টির পর হয়ে যায় আরও ছোট। ৩৩ ওভারে ১৮৮ রানের সমীকরণ মেলাতে নেমে উড়ন্ত সূচনা পেলেও সেটি ধরে রাখতে পারেনি উত্তরা। ৮.২ ওভারে আসা ৬২ রানের ওপেনিং জুটির পরও তারা গুটিয়ে গেছে ১৩৮-এ। তাতে ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৪৯ রানের জয় পায় গাজী গ্রুপ।

মাত্র ২৯ বলে ৫০ রান করে আউট হন উত্তরার ওপেনার আনিসুল ইসলাম ইমন। এ ডানহাতি ওপেনারের ঝড়ো ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়ের মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে শাকির হোসেনের ব্যাটে।

গাজীর বোলার কামরান গোলাম ও মেহেদী হাসান নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে গাজী। শামসুর রহমান শুভ করেন সর্বোচ্চ ৫১ রান। সমান ৪৪ রান করেন গাজীর দুই ওপেনার মাইশুকুর রহমান ও মেহেদী হাসান। ওপেনিং জুটি ৮১ রানের হলেও সে তুলনায় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসঞ্জিত সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT