চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ শুদ্ধ হয়েই ফিরতে চান সঞ্জিত

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সঞ্জিত মাঠে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্জিত সাহা

চট্টগ্রাম থেকে: সম্ভাবনাময় অফস্পিনার হিসেবে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হন সঞ্জিত সাহা। তাকে ঘিরে স্বাগতিক দলের ছিল নানা পরিকল্পনা। কিন্তু প্রথম ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগের মুখে পড়েন এই তরুণ। পরে আর খেলতেই পারেননি। ঢাকা প্রিমিয়ার লিগেও পরপর দুই মৌসুমে একই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাতে টনক নড়েছে। সঞ্জিত সুযোগ দিতে চান না আর। প্রয়োজনে এক বছর ম্যাচ না খেলে বোলিং অ্যাকশন শতভাগ শুদ্ধ করেই ফিরতে চান।

১৯ বছরের এই তরুণ সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্সের হয়ে খেলেছেন। তখন তার দুটি ডেলিভারি সন্দেহের চোখে দেখেন আম্পায়াররা। আগের মৌসুমেও উঠেছিল একই অভিযোগ। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে অ্যাকশন বদলে নতুন করে শুরু করেছিলেন। সেই যাত্রায়ও বিপত্তি ঘটেছে। এবার তাই স্থায়ী সমাধানের পথ খুঁজছেন সঞ্জিত।

‘লম্বা সময় ধরে কাজ করতে পারিনি। দুই-এক মাস পরপর হয়েছে। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ ছিল। অ্যাকশন নিয়ে কাজ করার পর্যাপ্ত সময় পাইনি। কী করলে ভালো হয় সেটা নিয়ে কোচদের সঙ্গে কথা বলছি। যদি এক বছর নাও খেলতে হয়, সেটাই করব। স্যাররা যেটা বলবে সেটাই করব।’

Banglabid

বোলিং অ্যাকশনে ত্রুটি রয়ে যাওয়ায় প্রতিভা মেলে ধরতে পারছেন না সঞ্জিত। তবে সম্ভাবনায়ম স্পিনারদের তালিকায় এই তরুণের নাম এখনও উপরের দিকেই আছে। জাতীয় দলের সঙ্গে চট্টগ্রাম পর্বের অনুশীলন ক্যাম্পে সঞ্জিত আছেন সাপোর্টিং হ্যান্ড হিসেবে।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টাইগার ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন অফস্পিনার নাথান লায়ন। নেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালোমানের অফস্পিনারের সামনে অভ্যস্ত করতেই সঞ্জিতকে ডাকা হয়েছে ক্যাম্পে। জাতীয় দলের ব্যাটসম্যানরা তাতে উপকৃতই হচ্ছেন। সঞ্জিত উপকৃত হচ্ছেন আরও বেশি। বোলিংয়ে কীভাবে উন্নতি করা যায়, কোচ-খেলোয়াড়দের কাছ থেকে পাচ্ছেন সেসব পরামর্শ। সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কীভাবে কাজ করলে ভালো, পাচ্ছেন সেই প্রেসক্রিপশনও।

Reneta

‘ক্যাম্পে আমি সর্বোচ্চটা দিয়ে আমার কাজটুকু করছি। ভুলগুলো শোধরানো যায় কীভাবে, বোলিংয়ে উন্নতি করা যায় কীভাবে সে পরামর্শ পাচ্ছি কোচ-খেলোয়াড়দের থেকে। বোলিং অ্যাকশন নিয়ে যেহেতু অভিযোগ আছে, সেটা নিয়েও অনেকে টিপস দিচ্ছেন যে কীভাবে বের হয়ে আসা যায় এটা থেকে।’

গত বছর ইংল্যান্ড দল যখন আসে, তখনও বাংলাদেশ দলের নেটে তিন দিন বোলিং করার সুযোগ হয়েছিল সঞ্জিতের। এবার সাতদিনের ক্যাম্প, পরিসরটাও বড়। সুযোগটা তাই কাজে লাগাতে চান, ‘এটা আমার জন্য অনেক বড় সুযোগ। আমি চাই সুযোগ কাজে লাগাতে। নিজের যে ভুলগুলো আছে বা উন্নতি কীভাবে করা যায় সেভাবে আগাতে।’

২০১৬ সালের জানুয়ারিতে হয়েছিল যুব বিশ্বকাপ। তখন থেকেই মানসিক চাপ কাজ করছে সঞ্জিতের ভেতর। ভালোভাবে ফিরে আসতে হলে মানসিকভাবেও শক্ত থাকতে হবে। সেই উপলব্ধিও হয়েছে এই তরুণের, ‘মানসিকভাবে খুব শক্ত হতে হয়। সময়টা অনেক কঠিন থাকে। চেষ্টা করছি শক্ত থাকার। সবার টিপস কাজে লাগানোর।’

কঠিন সময়ে পরিবারের সহযোগিতা পাচ্ছেন বলে জানালেন এআইইবি’তে বিবিএ পড়ুয়া এই স্পিনার। খেলাধুলার পাশাপাশি পড়াশুনাতেও খ্যাতি আছে তার। তাই দুটিই চালিয়ে যেতে চান সঞ্জিত।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে যাদের সাথে খেলেছেন তাদের অনেকেই এখন জাতীয় দলের সদস্য। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত। এক সময়ের সতীর্থদের জাতীয় দলে দেখে নিজেও স্বপ্ন দেখেন সেখানে পৌঁছাতে। মিরাজের জন্য শুভকামনাও জানালেন, ‘মিরাজ খুব ভালো করছে। আমারও স্বপ্ন আছে খেলার। বোলিং শুদ্ধ করে ঘরোয়া ক্রিকেটেই বেশি মনোযোগ দেব আগে। ওখানে ভালো করতে পারলে হয়তো তাড়াতাড়িই জাতীয় দলে চলে আসব।’

৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রংপুর বিভাগের এই ক্রিকেটার। নিয়েছেন ২৯ উইকেট। ২৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩০ উইকেট আছে সঞ্জিতের নামের পাশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সঞ্জিত সাহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরমে কাহিল ক্যাটরিনা

পরবর্তী

বিশ্বজিৎ হত্যা: ছাত্র রাজনীতি আর তার গৌরব ধরে রাখতে পারছে না

পরবর্তী
বিক্ষোভকারীরা রাস্তায় উত্তেজনাপূর্ণ আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজিৎ হত্যা: ছাত্র রাজনীতি আর তার গৌরব ধরে রাখতে পারছে না

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তদন্তে পুলিশের গাফিলতির জন্যই খালাস!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT