চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষা পরিবারকে রুখে দাঁড়ানোর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

দেশে উন্নয়নের অগ্রযাত্রা নির্বিঘ্ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ শিক্ষা পরিবারের সব সদস্যকে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির’ এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ যখন বাংলাদেশ শিক্ষাসহ সর্বক্ষেত্রে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে দেশি-বিদেশি শক্তির চক্রান্ত ও মদদে আমাদের দেশের কিছু সংখ্যক বিপদগামী ও বিভ্রান্ত ছাত্র-যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে একের পর এক প্রাণহানি ও গুলশানের মতো পৈশাচিক হত্যাকাণ্ড সংঘটিত করছে। এদের আক্রমণের হাত থেকে শিক্ষক-শিক্ষার্থীরাও পরিত্রাণ পাচ্ছে না।’

অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ বাঙালির সমাজ, দর্শন ও আদর্শ পরিপন্থি। নিরীহ মানুষকে জিম্মি কিংবা টার্গেট করে তাদের হত্যা করা যেতে পারে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র ও সমাজের মূল ভিত্তি ও আদর্শকে কিছুতেই নস্যাৎ করা যাবে না। বিগত দিনের মতো বর্তমানের সন্ত্রাসীরাও নিশ্চিহ্ন হতে বাধ্য।

জাতি, সমাজ, নিজ পরিবারের ক্ষতিসাধন আর নিজেরা নিজেদের জীবনের বিপর্যয় ডেকে না এনে বিভ্রান্ত ও বিপথগামী এসব তরুণদের শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উপাচার্য আহ্বান জানান।

শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরণের সন্ত্রাসী তৎপরতা চলার সুযোগ না হয়, সেজন্য দেশের সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি সুনির্দিষ্ট দায়িত্ব অর্পনসহ অবিলম্বে ভিজিলেন্স টিম গঠনেরও অনুরোধ জানান তিনি।

Reneta

অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ১২০০ কলেজের অধ্যক্ষ যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গিশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT