চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের ৭০ হাজার আলেমের ফতোয়া

রেজাউল করিমরেজাউল করিম
১১:৫১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইসলামের নামে যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭০ হাজার আলেম। আর এই ফতোয়াকে সমর্থন করেছেন ১৫ লাখ মুসলামান। ভারতের উত্তরপ্রদেশে একটি ওরস অনুষ্ঠানে তারা এ ফতোয়া দেন।

ফতোয়ায় ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, তালেবানকে ‘ইসলামপন্থী সংগঠন নয়’ বলে মন্তব্য করা হয়। এ সংগঠনগুলোর সদস্যরা ‘মুসলমান নয়’ বলেও ফতোয়ায় বলা হয়।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, উত্তরপ্রদেশের বেরেলিতে বিখ্যাত আলেম আহমেদ রেজা খানের সমাধিস্থলের (দরগাহ-ই-আলা হজরত) পাশে গত রোববার থেকে ওরস শুরু হয়। সেই ওরসে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলমান। সেখান থেকেই ফতোয়া জারি করা হয়।

ফতোয়া জারি করা আলেমদের অন্যতম মুফতি মোহাম্মদ সলিম নূরী। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, গত রোববার ওরস শুরু হওয়ার পর থেকেই দরগাহে আসা মুসলমানদের মধ্যে ফতোয়ার পক্ষে সমর্থনের ফরম বিলি করা হয়। তিনদিনে এ ফতোয়াকে সমর্থন করেছেন ১৫ লাখ মুসলমান।

দরগাহ আল হজরতের চেয়ারপারসন হজরত সুবহান রাজা খান বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর এ বছরের ওরসে ফতোয়া জারির সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে করে এটা স্পষ্ট হয়, মুসলমানরা সন্ত্রাসকে নিন্দা জানায়।

দরগাহর অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ এহসান রাজা খান বলেন, ‘কোরআনে লেখা আছে, একজন নিরীহ লোককে হত্যা গোটা মানবজাতিকে হত্যার সমতুল্য।’

Reneta

মুফতি মোহাম্মদ সলিম নূরী সন্ত্রাসী গোষ্ঠীকে ‘মুসলিম সংগঠন’ না বলতে মিডিয়াকে অনুরোধ জানান।

প্যারিস হামলার নিন্দার পাশাপাশি ফ্রান্সের নেতৃত্বে সিরিয়ায় বহুজাতিক বাহিনীর বিমান হামলারও নিন্দা করেন আলেমগণ। এই বিমান হামলায় অনেক নিরীহ নারী ও শিশু নিহত হচ্ছেন। তারা বলেন, শক্তিশালী পশ্চিমা জাতিকে সন্ত্রাস দমনের জন্য কাজ করতে হবে, তবে তা নিরীহ নারী-পুরুষ ও শিশুদের জীবনের বিনিময়ে নয়।

ফতোয়া জারি করা আলেমগণ মার্কিন রিপাবিলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যেও সমালোচনা করেন।

তারা বলেন, কোনো একটা দেশ যদি এভাবে একটি সম্প্রাদায়কে কোনো দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে অন্যরাও এ ব্যাপারে উৎসাহিত হবে। সেক্ষেত্রে যেকোনো সময় যেকোনো দেশের যেকোনো সম্প্রদায় নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআল কায়েদাজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT